চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমান্ডার্স কনফারেন্সে বিজিবি কর্মকর্তাদের যে বক্তব্য

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৫:০২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালকের পদমর্যাদা মেজর জেনারেল থেকে
লেফটেন্যান্ট জেনারেল করার সুপারিশ করেছেন বাহিনীর কর্মকর্তারা। একইসঙ্গে
তারা অতিরিক্ত মহাপরিচালকের পদমর্যাদা ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর
জেনালের এবং ঊর্ধ্বতন অন্য কর্মকর্তাদের পদমর্যাদাও আরো এক ধাপ ওপরে করার
পক্ষে মত দিয়েছেন।

রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি কমান্ডার্স কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের উপস্থিতিতে বাহিনীটির বিভিন্ন বিষয়ে তারা মতামত তুলে ধরেন।

পেশাগত নানা দিক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে অবহিত করেন একাধিক কর্মকর্তা।

মন্ত্রী এবং সচিবের বক্তব্যের পর কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে কথা বলার আহ্বান জানান বিজিবি প্রধান।

প্রথমেই এয়ার উইংসহ সীমান্ত সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেন চট্টগ্রাম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম।

তিনি বলেন: বেশ কিছু এলাকায় এখনো বিওপিতে যোগাযোগ খুব কষ্টকর ব্যাপার। এমনও অনেক বিওপি আছে যেখানে যেতে কমপক্ষে ১০ দিন সময় প্রয়োজন। কোনো জওয়ান আহত হলে কমান্ডারদের কঠিন মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হয়। রেশন সরবরাহ করতেও খুবই কষ্ট করতে হয়। মাত্র ৮০ কেজি চাল পাঠাতে খরচ হয় আড়াই লাখ টাকা।

সব বিওপির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কমপক্ষে ৪টি হেলিকপ্টার প্রয়োজন বলে জানান তিনি।

হাবিবুল করিমের কথার সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজিবি মহাপরিচালক জানান, ‘কিছু দিন আগে আহত দু’জন সৈনিককে সময়মতো চিকিৎসা দিতে না পারার কারণে দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে।

সম্মেলনে যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীত করার সুপারিশ করেন।

তিনি বলেন: কখনো কখনো বিএসএফ এর সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। কারণ বিএসএফ র‌্যাংকে বিজিবির চেয়ে এক ধাপ এগিয়ে। বিজিবি প্রধানের পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল এবং অতিরিক্ত মহাপরিচালকের পদবি মেজর জেনারেল করার কথা বলেন তিনি।

নতুন পে-স্কেল কার্যকর করায় বিজিবিতে প্রেষণে আসা সেনা কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন এমন তথ্য জানিয়ে এক কর্মকর্তা বলেন, আগে প্রেষণে আসা কর্মকর্তারা ২০ শতাংশ হারে ঝুঁকি ভাতা পেতেন। পেতেন ক্ষতিপূরণ ভাতাও। তবে এখন আর ঝুঁকি ভাতা পাচ্ছেন না তারা।

তিনি বলেন, সেনাবাহিনীতে একটি ব্যাটালিয়নে ২০/২১ জন কর্মকর্তা থাকলেও বিজিবিতে থাকেন মাত্র দুইজন। তাই দুই কর্মকর্তাকে অতিরিক্ত অনেক কাজ করতে হয়। এজন্য আবারো ঝুঁকি ভাতা চালু করার তাগিদ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন: বিএসএফ’র সঙ্গে তুলনা করবেন না। স্বাধীনতা যুদ্ধের সময় ওদের খুব কাছ থেকে দেখেছি। আপনাদের পদবী উন্নীত হওয়া প্রয়োজন সেটা বলেছেন, আমরা দেখবো। এরই মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীতে হয়েছে। আপনাদের হলেও তো কোনো সমস্যা হবার কথা নয়।

বিজিবির দক্ষতা বাড়ানোর জন্য এই বাহিনীতে হেলিকপ্টার উইং এবং চারটি হেলিকপ্টার যুক্ত করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিবিজির দুই অতিরিক্ত মহাপরিচালক এবং ৩০টি ইউনিটের প্রধানরা কনফারেন্সে উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্থিতিশীলতার সঙ্গে সরকারি বোনাসে বৈশাখী বাজারে রেকর্ড

পরবর্তী

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পরবর্তী

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

‘আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার প্রমাণ দিচ্ছে’

সর্বশেষ

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT