গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি, সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক শ্রমিকনেতা কমরেড জলি তালুকদারসহ ৭ জন শ্রমিক নেতাকে বিজিএমই’র মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটি।
জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম নেতা কমরেড মোকছেদুর রহমান জুয়েল এবং সিপিবি জেলা কমিটির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড এমদাদুল হক মিল্লাত।
সমাবেশে বক্তারা বলেন- ব্যাংক লুটেরা, কালোবাজারি, লুটপাটকারী তাদের দেশে বিচার হয় না , জেলে যেতে হয় না। কিন্তু যখন একজন শ্রমিকের ন্যায্য মজুরির কথা বলেন তখন তাদের হাতে হাতকড়া পরানো হয়।
উচ্চ আদালতের সিদ্ধান্তে বহু আগেই বিজিএমএ ভবন সরকারের ভেঙ্গে ফেলার কথা থাকলেও তারা তা না করে উলটো ধনী শ্রেণির স্বার্থ রক্ষায় তারা ব্যস্ত। উল্টো মালিকপক্ষ শ্রমিকনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, জেলে পাঠায়। সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিকনেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।










