চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৯:৩৩ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
কমনওয়েলথ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা-লন্ডন

কমনওয়েলথ শীর্ষ বৈঠকে অংশ নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বনেতাদের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ বৈঠক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সদস্য দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে যাত্রা শুরু করা কমনওয়েলথের সরকার প্রধানদের ২৫তম শীর্ষ বৈঠক বসছে যুক্তরাজ্যের লন্ডনে। বৈঠকে অংশ নেয়ার উদ্দেশ্যে লন্ডন স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১টার দিকে সৌদি আরব থেকে লন্ডন বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দাম্মামের কিং ফাহাদ বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

Banglabid

কমনওয়েলথ শীর্ষ বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রধানমন্ত্রী টেরেসা মে’র নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। তিনি অন্য সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

বাংলাদেশ এ সম্মেলনের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বলে জানিয়েছেন হাইকমিশনার নাজমুল কাওনাইন।

কমনওয়েলথ সম্মেলনের মধ্য দিয়ে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে জোটভুক্ত দেশগুলোর মধ্যে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হবে বলেও আশা করছে বাংলাদেশ।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথপ্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT