কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে ড্র করেছেন জিয়াউর রহমান ও জয় পেয়েছেন নিয়াজ মোর্শেদ ও মিনহাজ উদ্দিন।
দিল্লিতে প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে সোমবার ভারতের আন্তর্জাতিক মাস্টার এস নিতিনের সঙ্গে ড্র করেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
ড্রয়ে ১৯তম স্থানে নেমে গেছেন তিনি। নবম রাউন্ডে ভারতের এন সঞ্জয়ের বিপক্ষে খেলবেন তিনি।
জিয়াউর রহমান ড্র করলেও জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
জয়ে ৬ পয়েন্ট নিয়ে জিয়াকে ছাড়িয়ে সপ্তদশ স্থানে উঠে এসেছেন নিয়াজ। সমান ৬ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছেন মিনহাজ উদ্দিন।







