চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমতে পারে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

আগামীকাল ও পরশু (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। সেই সাথে তাপপ্রবাহ কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো.আজিজুর রহমানের বরাতে বাসস এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং মাসের প্রথমদিকে দেশের সব অঞ্চলে তাপমাত্রা কমে আসবে। এদিকে,কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ মে থেকে সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।

মো.আজিজুর রহমান বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ও খুলনা বিভাগের চুয়াডাঙা ও যশোরসহ কোথাও কোথাও ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ প্রশমিত হবে।

Reneta

আগামীকাল ২৭ ও ২৮ এপ্রিল থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে আরো বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তীতে মে মাসের ১ থেকে ৩ মে পর্যন্ত গরমের তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে ।

তিনি বলেন,বর্তমানে উত্তরাঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু জায়গায় তাপপ্রবাহ বইছে। ঈদের দিনসহ ৪ মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২ টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে ২-৩ টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩-৪ দিন হালকা/ মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিনে রাজধানী সারাদেশে তাপপ্রবাহ বয়ে চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজকের আবহাওয়াআবহাওয়াবৃষ্টির সম্ভাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT