চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমছে বাংলাদেশের বৈদেশিক ঋণের দায় পরিশোধের হার

সাকিলা জেসমিন সাকিলা জেসমিন
২:৪০ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৫
অর্থনীতি
A A

দেশের বৈদেশিক ঋণের দায় পরিশোধের হার অনেক কমে এসেছে। স্বাধীনতা উত্তর ১৯৭৫-৭৬ অর্থবছরের তুলনায় এই হার চার ভাগের এক ভাগে নেমে এসেছে। তখন মোট বৈদেশিক ঋণের সাড়ে ১১ শতাংশই যেত সুদ পরিশোধে আর এখন তা মাত্র দুই কি আড়াই শতাংশ। চলতি অর্থনেতিক সমীক্ষা অনুযায়ী অনুদান ও ঋণের টাকার ওপর নির্ভরশীলতা কমায় বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের স্বক্ষমতা অর্জন করেছে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭৫-৭৬ অর্থবছরে বিদেশ থেকে ঋণ ও অনুদানের অর্থ এসেছিলো ৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে অনুদান ছিলো ৩৮০ আর ঋণ ৫৭৮ মিলিয়ন ডলার। সেই ঋণের সুদ ও আসল বাবদ দায় পরিশোধ করা হয়েছিলো মোট বৈদেশিক মুদ্রার ১১ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এক দশক পর ১৯৮৫-৮৬ অর্থবছরে ঋণ ও অনুদান এসেছিলো ১৬৬১ মিলিয়ন মার্কিন ডলার। সেবছর সুদাসলে পরিশোধ করা হয় ১৮৪ মিলিয়ন ডলার যা মোট বৈদেশিক মুদ্রার ১১ দশমিক ২ শতাংশ। দিনে দিনে অর্থনৈতিক স্বক্ষমতা অর্জনের পথে এগিয়ে গিয়ে বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে, বেড়েছে ঋণ ও অনুদানের অংকও। কিন্তু আয় বেশি বৃদ্ধি পাওয়ায় দায় পরিশোধের হার গিয়েছে কমেছে।

১৯৯৫-৯৬ অর্থবছরে মোট দায় পরিশোধের অংক নেমে আসে একক ডিজিট, ৭ দশমিক ৯ শতাংশে। পরের দশকে ২০০৫-০৬ অর্থবছরে তা আরও কমে ৪ দশমিক ১ শতাংশে চলে আসে। আর ২০১২-১৩ অর্থবছরে দায় পরিশোধ হয়েছে মোট বৈদেশিক মুদ্রার মাত্র আড়াই শতাংশ, ক্রমান্বয়ে গত দুই অর্থবছরে তা আরো কমেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, এটি সেই বার্তায় দেয় যে আমরা সক্ষম। আমাদের ঋণের দায় এখন অনেক কম, আমাদের ঋণ পরিশোধ করতে হচ্ছে কম। কাজেই দেশ সাবলম্বী হয়ে উঠছে।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান ইতোমধ্যে তাদের দেওয়া ঋণের সুদের সব অর্থ মওকুফ করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ওই অর্থ আবারো বিনিয়োগ করছে বাংলাদেশে। এই পথ অনুসরণ করছে অন্য কয়েকটি দেশও।

Reneta

শামসুল আলম আরও বলেন, ঋণ মওকুফ করে দিয়েছে এমন অনেক দেশ আছে, আছে ব্যক্তিগত সংস্থা। জাপান তাদের যা পাওনা হয়েছিলো, সেটা তারা মওকুফ করে দিয়ে আবার সেটা আমাদের দেশেই বিনিয়োগ করেছে।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ ২৪ বিলিয়ন মার্কিন ডলার। এখন ৭ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম বাংলাদেশ। বিদেশী ঋণ আর অনুদানের নির্ভরতা কমানোর পাশাপাশি ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত দেশ লক্ষ্য পূরণ হওয়ার পথে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিবাজেটবাজেট ২০১৫-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT