নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর আলোচনায় আলোচকরা বলেছেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতিরও কবি ছিলেন।
নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির চর্চা, প্রচার ও প্রসারে কাজ করছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। বাঁশরীর আয়োজনে নজরুলের প্রকৃতি ভাবনা নিয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, নতুন প্রজন্মকে নজরুল সম্পর্কে জানাতে এবং দেশের প্রকৃতিকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ৯০ বছর আগে প্রকৃতিকে নিয়ে এমন অনেক তথ্যবহুল রচনা করেছেন যা অবাক করার মতো।
বাঁশরীর কর্মকর্তারা প্রকৃতি নিয়ে কবি নজরুলের বিভিন্ন লেখার কথা তুলে ধরেন। বাংলাদেশের প্রকৃতি রক্ষায় নিরলস কাজের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর প্রশংসা করেন তারা।
অতিথিরা বলেন, কাজী নজরুল ইসলাম দেশের প্রকৃতি নিয়ে যা লিখে গেছেন তা সবারই জানা প্রয়োজন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সম্মাননা জানানোর পর জাতীয় কবির প্রকৃতি নিয়ে গানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-










