চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবরস্থান দখল করে মার্কেট

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:১৪ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

খিলগাঁওয়ে একটি সরকারি কবরস্থানের নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার পরেও সেটি কবরের জন্য উন্মুক্ত না করে মার্কেট বসানো হয়েছে। এ কারণে চিরনিদ্রায় যাওয়া স্বজনদের কবর দিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।

মায়ের জন্য মাত্র সাড়ে তিন হাত জায়গার জন্য কয়েক জায়গায় ঘুরতে হয়েছে খিলগাঁওয়ের বাসিন্দা শাহেদ আলমকে। নিজেদের এলাকা খিলগাঁওয়ে কবরস্থান আছে সেই ১০ বছর আগে থেকেই। কিন্তু দাফনের প্রস্তুতি পর্বের শুরুতেই তিনি জানলেন সেখানে মাটি পাওয়া যাবে না।

শাহেদ আলম বলেন, এই এলাকার মানুষের খুবই কষ্ট হচ্ছে। আজ যেমন আমাদের হলো।

পরে শহজানপুরে অন্যের ব্যক্তিগত একটি কবরস্থানে জায়গা হয় মতিয়ারা বেগমের। আর তার সুত্র ধরেই বেরিয়ে আসে এক ভয়বহ অনিয়মের তথ্য।

কাগজে কলমে শুধু নয়, বাস্তবেই এটি কবরস্থান, কিন্তু তা এখন এক বিরাট মার্কেট। ২০০৫ সালে প্রায় ৬ একর জমি বরাদ্দ দেওয়া হয় এই করবস্থানের জন্য। তিন বছরের মধ্যে আধুনিক কবরস্থান নিমার্ণের কাজও শেষ হয়।

কিন্তু এখন সেখানে চলছে জমজমাট ব্যবসা। এলাকাবাসী বলেন, এতোদিন এখানকার কোনো খবরই নেওয়া হয়নি। এখানকার বৈদ্যুতিক তার পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। কবরস্থান হয়ে উঠেছে মাদকের আখড়া।

Reneta

স্থানীয় কাউন্সিলর জানান, খুব শিগগিরই বিষয়টির সমাধান করবেন তারা। কাউন্সিলর বলেন, এই জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিলো তারা মামলা করায় কিছুটা সমস্যা হয়েছে। তবে সেই মামলা এখন নিস্পত্তির পথে।

সৃষ্টির সেরা জীবের শেষ যাত্রায় এই যে এত বিড়ম্বনা এটাকে মোটেই ভালো চোখে দেখছেন না এলাকাবাসী। মাটির নিচের জমির নিয়ে মাটির উপরওয়ালাদের এমন বানিজ্য বন্ধ করে কবরস্থানটি চালু করার আবেদন করেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা সিটি কর্পোরেশনমার্কেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানের বেগম মানদানা

পরবর্তী

কোটি টাকায় করাচি কিংসে সাকিব

পরবর্তী

কোটি টাকায় করাচি কিংসে সাকিব

গৃহকর্মীরাও পাবে বিশ্রাম, বিনোদন ও মাতৃত্বকালীন ছুটি

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT