চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফিলউদ্দিন হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২২, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A

প্রায় দেড় যুগ আগে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের হাজী কফিল উদ্দিন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

যে তিনজনকে মৃত্যুদন্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন-ইকবাল হোসেন, কাজী জয়নাল ও জাকির হোসেন হাজী। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামানকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। আসামিদের আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রেজাক খান, মুনসুরুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল ওদুদ ভুইয়া ও সারোয়ার আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, হাজী কফিলউদ্দিন সুপার মার্কেটের মালিক কফিলউদ্দিনকে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই দিন পর ১৮ ডিসেম্বর ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। সে মামলার বিচার শেষে ২০০৯ সালের ১৫ জুলাই নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ জনকে মৃত্যুদন্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় দেন। বিচারিক আদালতে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। এসব বিষয় শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে ইকবাল হোসেন, জাকির হোসেন হাজী ও কাজী জয়নালের মৃত্যুদন্ড বহাল রাখেন। আর জামানের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেন। এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সকল আসামিকে খালাস দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন সাজাপ্রাপ্ত আসামিরা। সে আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টে মৃত্যুদন্ডপ্রাপ্ত তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও হাইকোর্টে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে রায় দেন সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ডসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬-২৭ বাজেট জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে: চিফ হুইপ

জুলাই ২, ২০২৬

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT