চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপাল পুড়ছে ইউরোপের ৮০ হাজার বাংলাদেশীর

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:০৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাস করা প্রায় ৮০ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘যাদের ফেরত পাঠানোর কথা বলা
হচ্ছে তারা প্রকৃত বাংলাদেশী কি-না তা জানতে ইউরোপীয় ইউনিয়নের কাছে তালিকা
চাওয়া হয়েছে।’

ইউরোপের দেশগুলোতে ঠিক কতজন বাংলাদেশী আছেন তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় আড়াই লাখ বাংলাদেশী সেখানে অবস্থান করছেন বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যার মধ্যে প্রায় ৮০ হাজার অবৈধভাবে বসবাস করছেন।

সোমবার বিকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারী জেনারেল ক্রিসচিয়ান ল্যাফলর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা বিষয়টি অবগত করেন। ক্রিসচিয়ান ল্যাফলর বলেন, আমরা অভিবাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তাছাড়া আরো অনেক বিষয় আলোচনা হয়েছে। সেখানে বৈধ বাংলাদেশী অভিবাসীদের অবদান, তাছাড়া অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে। আমরা বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে খুবই সহযোগিতামূলকভাবে কিভাবে এই সমস্যার সমাধান টানা যায় সেই আলোচনা করেছি।   

Banglabid

পরে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন,  তাদের প্রস্তাব ছিলো, এগুলির একটি প্রসেস থাকে, আইডেন্টিফিকেশন, কিভাবে ফেরত পাঠাবো সেই পথ এবং অবশেষে ফেরত পাঠানো। আমরা বলেছি যে আগে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। ৮০ হাজার সবাই বাংলাদেশী কিনা। তাদের লিস্ট পাঠান। তারপর আপনাদের সঙ্গে একত্র হয়ে আমরা বিষয়টা দেখবো।

বাংলাদেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গা এবং ২ লাখ পাকিস্তানী অবৈধভাবে বসবাস করছে। তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT