চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যা হারানো এনরিকের পাশে মেসিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ার বিসর্জন দিয়ে কন্যাকে বাঁচানোর জন্য সর্বস্ব চেষ্টা করেছিলেন লুইস এনরিকে। সব চেষ্টাকে দূরে ঠেলে বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কোচের নয় বছর বয়সী কন্যা জানা। শোকে বিহ্বল সাবেক গুরুর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মেসিরা, তার ক্লাব বার্সা থেকে শুরু করে স্পেনের ফুটবল ফেডারেশন সাহস যোগাচ্ছে। মেসি-পিকেরা বলছেন, সমস্ত শক্তি-ভালোবাসা দিয়ে পাশে আছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে নিজেই টুইটারে কন্যার মৃত্যুর শোক সংবাদ জানিয়েছেন এনরিকে। এ দুঃসময়ে যারা তার পাশে ছিলেন সবাইকে জানিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসা, ‘ওসটিওসারকোমার (হাড়ের ক্যান্সার) সঙ্গে পাঁচ মাস লড়াইয়ের পর আজ বিকেলে আমাদের কন্যা জানা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এসময়টাতে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’

‘তুমি সবসময় আমাদের পরিবারের নক্ষত্র হয়ে আলো ছড়িয়ে যাবে। প্রতিটা মূহুর্তে তোমার অভাবটা রয়ে যাবে, কিন্তু তুমি রবে হৃদয়ে। হয়তো খুব দ্রুতই আমাদের দেখা হবে।’ কন্যাকে এনরিকের বিদায়ী ভালোবাসা।

গত মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করেন এনরিকে। মাত্র হাতে গোণা কয়েকজন ছাড়া বাইরের সবার কাছে অজানা ছিল তার কোচের চাকরি ছাড়ার কারণ। কেবল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছিলেন, ‘আমাদের এ বিষয়ে সম্পূর্ণ শ্রদ্ধা আছে।’ সাবেক কোচের দুঃসময়ে আবারও পাশে দাঁড়িয়েছে ফেডারেশনটি, ‘নিষ্পাপ জানার জন্য শোক। বন্ধুর জন্য আমাদের সমবেদনা।’

২০১৫ সালে বার্সাকে ইতিহাসের দ্বিতীয় ট্রেবল জিতিয়েছিলেন এনরিকে। ৪৯ বছর বয়সী কোচের পাশে এসে দাঁড়িয়েছে তারাও, ‘এনরিকের পরিবারের কঠিন সময়ে তাদের প্রতি আমাদের শোক ও সমবেদনা। শান্তিতে ঘুমাও জানা।’

লিওনেল মেসি লিখেছেন, ‘জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসলুইস এনরিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচন সামগ্রী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT