চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে অপদস্থ শান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। যিনি শুধুমাত্র হিন্দি গান নয় একাধারে গেয়েছেন বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, ইংরেজিসহ উর্দু ভাষার অসংখ্য গান। সম্প্রতি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই অপদস্থ করা হয় তাকে।

শান দাবি করেছেন যে, ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির এক কনসার্টে বাংলা গান গাওয়ায় হেনস্তা হতে হয় তাকে। এই ঘটনাকে ঘিরে সোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক। গত রবিবার রাতে গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে শানের পারফর্মেন্সের সময় শ্রোতাদের মধ্যে থেকে কে বা কারা শানের উদ্দেশে কাগজের বল ছুঁড়ে মারেন।

ফলে শান রেগে গিয়ে গান থামিয়ে দেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা লোককে বলেন, যিনি এই কাজ করেছেন, তাকে দর্শক আসন থেকে তাকে তুলে স্টেজে নিয়ে আসতে। মাইক্রোফোনে শান বলেন, ওকে স্টেজে নিয়ে আসুন। তিনি যেই হোন, কোনও শিল্পীর ওপর এভাবে কিছু ছুঁবেন না। শিল্পীকে সম্মান করতে শিখুন।

এছাড়াও তিনি আরও বলেন, আমার অসম্ভব জ্বর, অ্যান্টিবায়োটিকস চলছে। তারপরও আপনাদের জন্য সারা রাত পারর্ফম করছি, তার জন্য যদি এই প্রতিদান পেতে হয় এবং এই ধরনের মানুষজন যদি থাকেন, তাহলে আমি পারর্ফম করতে ইচ্ছুক নই।

এদিকে এ ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, দর্শকসারি থেকে শানের দিকে নাকি পাথর ছুড়ে মারা হয়। তবে শান এর প্রতিবাদ করে লিখেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা।’

এই ঘটনা সোশাল মিডিয়ায় বড় আকার ধারণ করেছে, অনেকে বলেন বাংলা গান গাওয়ার জন্যই হেনস্তা হতে হয়েছে শিল্পীকে। মূলত আসামে গিয়ে বাংলা গান গাওয়ায় শ্রোতারা হতাশ হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আসামগোয়াহাটিবলিউডশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT