চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনটেন্টই শেষ কথা, তাই লেখকদের সম্মান করার বিকল্প নেই: আনুশকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ১০, জুন ২০২০
বিনোদন
A A

গেল মে মাসের মাঝামাঝিতে অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে আনুশকা শর্মা প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। যা নিয়ে সমালোচক থেকে শুরু করে দর্শক সহ সবাই উচ্ছ্বসিত।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়েব সিরিজটি নিয়ে কথা বলেছেন আনুশকা। একই সাথে জানিয়েছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’ কে নিয়ে নানান পরিকল্পনার কথা। সেই সাক্ষাতকারের কিছু অংশ বিশেষ তুলে ধরা হলো:

কনটেন্টের মান কেমন হবে তা কি আপনার পেশাগত ব্যক্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত?
অভিনেত্রী হিসেবে আমার কাজ যেমন দর্শক প্রশংসা করেছেন, প্রযোজক হিসেবেও আমি তেমনটাই প্রশংসা পেয়েছি। এই নিয়ে আমি অত্যন্ত খুশি। আমি সব সময় মাথায় রেখেছি, যদি আমার নামের সঙ্গে কোনও প্রজেক্টের নাম যুক্ত হয়, তবে সেটা যেন এমন একটা কিছু হয় যা দর্শক দেখতে আগ্রহী হবেন।

সমালোচক ও দর্শক, দুপক্ষই ‘পাতাল লোক’-এর ব্যাপক প্রশংসা করছেন, বিষয়টি প্রযোজক হিসেবে আপনার কেমন লাগছে?
আমি তুলনা নিয়ে ভাবি না কিন্তু আমি খুশি যে এই সিরিজটি বিপুল আলোড়ন তৈরি করেছে এবং আরও একবার প্রমাণ করেছে যে, কনটেন্টই শেষ কথা। এগিয়ে থাকার রাস্তাও সেই একটাই, ভাল স্টোরি টেলিং অথবা উন্নত মানের লেখা। একজন অভিনেত্রী হিসেবেও আমি মনে করি লেখকদের অত্যন্ত সম্মান করা উচিত। যদি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি করতে হয়, তবে এই বিষয়টি আমি মাথায় রাখবো। আমি ভীষণ খুশি যে ‘পাতাল লোক’ এর মত একটি ওয়েব সিরিজের প্রযোজনা করেছি। সামনে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে।

ওয়েব মাধ্যমের এই সাফল্যটা আপনি কীভাবে দেখছেন?
ওটিটি প্লাটফর্মে যে কোন গল্পকে বিস্তারিতভাবে বলার একটা সুযোগ থাকে, যেটি ফিল্মের ক্ষেত্রে থাকে না। দর্শক যত বেশি সময় ধরে একটা চরিত্রকে দেখবেন, তত বেশি সেই চরিত্রের সঙ্গে একাত্ম বোধ করবেন। কিন্তু ওটিটি প্লাটফর্মে কী বলতে চাইছি, সে সম্পর্কে অত্যন্ত স্পষ্ট একটা ধারণা থাকতে হবে।

একজন অভিনেত্রী এবং একজন প্রযোজকের ভূমিকা নিয়ে আপনার ভাবনা কী? আপনি কি কোন নির্দিষ্ট ভূমিকাতেই থাকতে চান?
অভিনেত্রী হিসেবে আমি যখনই কোন নতুন চরিত্র প্লে করি তখন চেষ্টা করি সেই চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করার। এমনকি সে চরিত্রের মতই নিজের জীবনকে কিছু দিন অতিবাহিত করে থাকি। এতে করে চরিত্রটি পর্দায় খুব সহজে ভালো ভাবে ফুটিয়ে তোলা যায়। একই সাথে মানুষের প্রতি সহমর্মিতা বাড়ে এবং একপক্ষ থেকে বিচার করার প্রবণতা কমে। সেই জন্যই আমি অভিনয় করতে ভালবাসি। যতদিন আমি হেঁটে চলে বেড়াতে পারব আর কথা বলতে পারব, ততদিন অভিনয় করেই যাব।

আর প্রযোজক হিসেবে আমি নিজেকে এবং আমার সৃজনশীলতাকে প্রকাশ করতে পারি। আমি চাই এমন সিদ্ধান্ত নিতে যা বলিষ্ঠ হবে, আলোড়ন তৈরি করবে। আমি এমন কিছু কনটেন্ট তৈরি করতে চাই যা নতুন পথের সন্ধান দেবে, এমন কিছু যা আগে হয়নি, একেবারে স্বতন্ত্র। অভিনেত্রী আর প্রযোজক– দুটো ভূমিকাকেই আমি সমান ভালবাসি। আলাদা করে কোনটি আমার প্রিয় নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আনুশকা শর্মাওয়েব সিরিজপাতাল লোকপ্রযোজকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT