প্রখ্যাত গায়িকা আশা ভোসলের সঙ্গে নিশ্চয়ই একমত হবেন সবাই। তিনি সম্প্রতি টুইটারে একটি পোস্ট দিয়েছেন আর সেই পোস্টটিতে সবাই নিজের জীবনের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন।
একটি দলের সঙ্গে সফরে থাকার সময়ের ছবি তুলে ধরে তিনি টুইটারে লিখেছেন, খুবই ভালো সঙ্গ কিন্তু তারপরও কথা বলার মতো কেউ নেই।
৮৫ বছর বয়সী এই গায়িকা একটি ছবি দিয়ে টুইটারে এসব কথা লিখেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ওয়েটিং রুমে সুদেশ ভোসলে এবং সিদ্ধান্ত ভোসলের সঙ্গে বসে আছেন। তবে সবার হাতেই মোবাইল।
অনেকের জন্যই এখন মোবাইলবিহীন জীবন অসম্ভব হয়ে উঠেছে। ট্রেন্ড থেকে হারিয়ে যাওয়ার ভয় এখন অনেকের মধ্যেই তীব্র।
আশা ভোসলে তার টুইটে সেই সব মানুষদেরই উল্লেখ করেছেন যারা আশেপাশে কারো সঙ্গে কথা বলার চেয়ে ফোনে সময় কাটাতেই বেশি পছন্দ করে। সেই ছবিতে একমাত্র আশা ভোসলের হাতেই কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ছিলো না।
এরপরেই এই টুইট ছড়িয়ে পড়ে পুরো টুইটার জুড়ে। যারাই এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পেয়েছেন তারাই তা শেয়ার করেছেন।







