চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা বন্ধু হলেন শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

মডেলিং থেকে অভিনয়ে থিতু হয়েছেন শবনম ফারিয়া। নানামাত্রিক চরিত্রে দিয়ে গেল কয়েক বছরে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান পোক্ত করেন। কাজ করেছেন সুপারহিট ‘দেবী’তে, পেয়েছেন একাধিক সেরা অভিনেত্রীর পুরষ্কার। সময়ের জনপ্রিয় এ তারকা এবার হাজির হলেন নতুন পরিচয়ে! তাকে পাওয়া গেল ‘কথা বন্ধু’ (আরজে) হিসেবে।

সোমবার (৬ জানুয়ারি) থেকে রেডিও স্বাধীন এফএম ৯২.৪-এ প্রচার শুরু হয়েছে ‘ইচ্ছেডানা এফএম’ নামের একটি অনুষ্ঠান। সেটির সঞ্চালনা করেছেন শবনম ফারিয়া।

প্রথমদিনে ‘কথা বন্ধু’ হওয়ার অভিজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, একদিকে নার্ভাস ছিলাম আবার এক্সাইটেডও ছিলাম। অতিথি রাশেদা কে চৌধুরীকে টিভিতে দেখেছি বহুবার। তার সাথে ঘণ্টাব্যাপি আলাপ করেছি। প্রথমবার আমার এমন কাজকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

ইচ্ছেডানা শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে। অভিনয়ের বাইরে শবনম ফারিয়ার নিজেও ২০১৫ সাল থেকে ‘আলোকিত শিশু’ নামে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের সাথে জড়িত। গেল জুলাইতে মুন্সিগঞ্জের শ্রীনগরের মালখানগরে ধলেশ্বরী নদীতে ভাসমান গড়ে ওঠা ‘বেদে পল্লী’র সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি ‘আলোকিত শিশু’ স্কুল উদ্বোধন করেন তিনি।

শবনম ফারিয়া বললেন, আমি এসব নিয়ে কাজ করতে পছন্দ করি। রেডিওর শোটাও একই ধরণের। এজন্য কাজটা শুরু করতে আরও বেশি ভালো লেগেছে।

শবনম ফারিয়া আরও বলেন, আমি মেইনস্ট্রিম রেডিও জকি (আর জে)-এর কাজ কখনোই করতে চাই না। আমার কাজ অভিনয় করা। কিন্তু ইচ্ছেডানা’র কাজটি গণ সচেতনতামূলক। আমার কথা দিয়ে যদি কিছু মানুষের উপকার হয় সেটাই হবে সার্থকতা। ইউনিসেফ থেকে এ শোটি নিয়ে যখন আমার সাথে যোগাযোগ করেছে তখন না করতে পারিনি।

Reneta

শবনম ফারিয়ার এ অনুষ্ঠানটির আয়োজক নারী ও শিশু মন্ত্রণালয়। সহযোগিতা করছে ইউনিসেফ, ইউএনএফপিএ, হাইকমিশন অব কানাডা, ইউকেএআইডি, কিংডম অব নেদারল্যান্ডস, পিআইসি মিডিয়া। প্রথম পর্বে আলোচনায় বিষয় ছিল ‘অব্যাহত শিক্ষার গুরুত্ব’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, রাশেদা কে চৌধুরী।

শবনম ফারিয়া জানান, প্রতি পর্বে নতুন নতুন অতিথি এসে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আমার সঞ্চালনায় অতিথিরা মানুষের মধ্যে সচেতনতা ও শিক্ষার আলো ছড়াতে কথা বলবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে জেনারেল সোলাইমানির জানাযায় লাখো মানুষ

পরবর্তী

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস, সামনে তীব্র শৈত্যপ্রবাহ

পরবর্তী
শীত

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস, সামনে তীব্র শৈত্যপ্রবাহ

খালেদা জিয়া-মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন

খালেদা জিয়ার যেকোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে: ড. কামাল

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT