চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা দিলেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০২, মে ২০১৭
স্পোর্টস
A A

সম্পূর্ণ বিপরীত কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১৩৪। মুশফিকুর রহিম খুশি হতেই পারেন। কিন্তু শুধু খুশিতেই থেমে থাকছেন না তিনি। কথা দিয়েছেন, সামনের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখবেন।

‘১৩৪ রানে অপরাজিত। ভালো শুরু,’ মন্তব্য করে মঙ্গলবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক কথা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ, সামনের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা বজায় থাকবে। দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য করে সাসেক্সে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবেই সোমবার এই ম্যাচ খেলে অতিথিরা।

সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

উদ্বোধনীতে ইমরুল কায়েস ৪০ বলে ৪৪ করেন। ৬৪ বলে সাত চার এক ছয়ে ৭৩ করেন সৌম্য সরকার। মুশফিক ১৩৪ রানে অপরাজিত থাকার পথে ৯৮টি বল মোকাবেলা করেন। চার মারেন ১৪টি, ছয় একটি।

অনেকেরই চোখ ছিল দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসিরের দিকে। ৩০ বলে ২৬ করে বিদায় নেন এই অলরাউন্ডার। ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে যান। মিরাজ ৩৪ বলে করেন ৩১।

Reneta

দুই অঙ্কে যেতে পারেননি সাব্বির রহমান (৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।

ব্যাটসম্যানদের এমন দিনে বোলাররা শুরুতে নিরুত্তাপ ছিলেন। স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোন উইকেট না হারিয়েই ১৮ ওভারে ১০১ রান তুলে ফেলেন। এরপরই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। অফিসিয়ালরা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT