চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা দিলাম, আলতা বানু চলচ্চিত্রটি দর্শক দেখবে: অরুণ চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ২২, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘মশল্লাদ্বার ছবি নয়, আমাদের দেশের গল্পে নির্মিত যে ছবিগুলো আমাদের মাটি ও মানুষের কথা বলে এমন ছবিই আমাদের হওয়া উচিত। আমি এইটুকু কথা দিতে পারি, এই দৃষ্টিকোন থেকে হলেও ‘আলতা বানু’ চলচ্চিত্রটি দর্শক দেখবে। দর্শক না দেখলে ছবি কিন্তু ছবি নয়।’ -কথাগুলো বলছিলেন নির্মাতা অরুণ চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে চ্যানেল আইয়ে আয়োজিত মুক্তি প্রতীক্ষিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘আলতা বানু’র পোস্টার উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন অরুণ চৌধুরী। তার আগে ছবির অফিশিয়াল পোস্টারটি উন্মোচন করেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি আব্দুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তৈরি হয়েছে নতুন চলচ্চিত্র ‘আলতা বানু’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে ছবিটির অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়।

গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। ‘আলতাবানু’র শুটিং হয় মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর পাড়ে শুটিং। ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ,জাকিয়া বারী মম , রিক্তা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

মূলত আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ছবিতে আলতা চরিত্রে অভিনয় করবেন মম এবং বানু চরিত্রে অভিনয় করবেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীআলতা বানুইমপ্রেসচ্যানেল আইলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT