চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা আর কাজে মিল থাকলেই সংঘাত এড়ানো সম্ভব

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৪০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
ভোটার

একাদশ জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নানান দিক নির্দেশনা দিতে তিন দিনের কর্মশালার আয়োজন করেছিল নির্বাচন কমিশন (ইসি)। শেষ দিনে তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত, রক্তপাত অথবা প্রাণহানী হোক তা আমরা চাই না।’

তিনি আরো যোগ করেন, ‘এই নির্বাচনে কমিশনের অবস্থান হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। ভোটার ভোটকেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে নিরাপদে বসবাস করবেন।’

এর মানে, এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অল্প কথায় তাদের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট করে দিয়েছেন সিইসি। আরও সহজ করে বললে, তিনি চেয়েছেন কোনোভাবেই যেন রক্তপাত বা প্রাণহানীর ঘটনা না ঘটে। আর এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকেই।

নির্বাচন নিয়ে এমন বক্তব্য শুধু প্রধান নির্বাচন কমিশনারেরই না, বলতে গেলে পুরো দেশের মানুষই তাই চান। কেননা ভোট মানেই তাদের কাছে এক বিরাট উৎসব। সেই উৎসবে নির্বাচনের শেষ দিন পর্যন্দ নানাভাবে তারা অংশ নেবেন, এটাই তাদের চাওয়া। সেখানে কোনো রকম রক্তপাত বা প্রাণহানী হোক এটা তারাও চান না।

কিন্তু অনেক কিছু না চাইলেও তাকে ঠেকানো যায় না। কেননা সব মানুষের চাওয়া এক রকম হবে; তা ভাবার কোনো কারণ নেই। আর নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত ঘটনা বা প্রাণহানীর ঘটনা আমাদের দেশে নতুন নয়। তারপরও সবারই চেষ্টা থাকে, এসব অপ্রীতিকর ঘটনা এড়ানোর।

নির্বাচনে একপক্ষ জয় পাবে এটা যেমন স্বাভাবিক, আবার আরেকপক্ষ হারবে, সেটাও অনিবার্য বিষয়। কিন্তু অনেকেই এই অনিবার্য আর সহজ বিষয়টাকে মেনে নিতে পারেন না। আর পারেন না বলেই প্রতিপক্ষের উপর নানা ধরনের নির্যাতনের পথ বেছে নেন। যা শেষ পর্যন্ত কোনো পক্ষের জন্য সুখকর হয় না। কোনো কোনো ক্ষেত্রে যুগের পর যুগ সেই লড়াই চলতে থাকে।

Reneta

এই নির্বাচন নিয়ে সবপক্ষ থেকেই শঙ্কা আছে। প্রতিদিনই নির্বাচনে অংশ নেওয়া পক্ষগুলো একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আসছে ইসিতে। ইসিও তার মতো করে সেগুলো সমাধানের চেষ্টা করছে। কিন্তু এই অভিযোগ আর পাল্টা অভিযোগ থেকে সাধারণ ভোটারদের মধ্যে জন্ম নিচ্ছে শঙ্কা আর ভয়।

ভোটারদের এই শঙ্কা আর ভয় থেকে বের করার দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের। আমরা মনে করি, কথা ও কাজের মিল রেখে নিরপেক্ষভাবে কাজ করতে পারলে কোনো রকম সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬

শুধু অর্থনৈতিক সাফল্যের গল্পই নয়, নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে স্বপ্নের পথ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT