এস আই টুটুল। সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। ব্যান্ড এল আর বি দিয়ে সংগীতের ক্যারিয়ার শুরু। তারপর নিজের ব্যান্ড দল ‘ফেস টু ফেস’ গঠন করেন, যা পরবর্তীতে ‘ধ্রুবতারা’ নামে আত্মপ্রকাশ করে। কাজ করেছেন নন্দিত কথাসাহিত্যিক নির্মাতা হুমায়ূন আহমেদের সাথে। সুর ও কণ্ঠ দিয়েছেন হুমায়ূন আহমেদের লেখা অনেক গানে। জনপ্রিয় হয়েছে সেইসব গান। অভিনয়ের খাতায়ও নাম উঠেছে তাঁর। এস আই টুটুল আজ এসেছিলেন চ্যানেল আই অনলাইন কার্যালয়ে। তাঁর সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের। কথায় কথায় বললেন নিজের কথা, নানান কথা।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








