তৃতীয় দিনের সকালে টেস্ট ম্যাচের উইকেট যেমন আচরণ করে তাতে সাধারণত টিকে থাকা দায় হয়ে পড়ে। মিরপুরে মঙ্গলবার তাইজুল ইসলাম এবং তামিম ইকবাল পাঁচ ওভার পার করেন। ষষ্ট ওভারে তাইজুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাথান লায়ন। লিড যখন ১০৪, তখন যোগ দেন ইমরুল কায়েস।
প্রথম দুইদিন উইকেট যে আচরণ করেছে, তাতে এই ম্যাচে ৩০০ রানের লিড অজিদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।
দ্বিতীয় দিন শেষ বিকেলে সৌম্যর উইকেট হারিয়ে ৮৮ রানের লিড নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
সৌম্য ফিরে যাওয়ার পর বাকি সময়টুকু পার করতে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। নাইটওয়াচ-ম্যান তাইজুল নিজের দায়িত্ব ঠিকভাবেই সামলে নেন। নয়টি বল খেলতে হয় তাকে। সঙ্গে ছিলেন আগের ইনিংসে ৭১ রান করা তামিম ইকবাল।
ছবি: সাকিব উল ইসলাম।








