চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতো লোক একসঙ্গে মারা গেলে গণহত্যা বলা যায়

শওগাত আলী সাগর শওগাত আলী সাগর
১২:১১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৫
মতামত
A A

‘গণহত্যা’- শব্দটার অর্থ কি? কতোজন লোক এক সঙ্গে নিহত হলে তাকে গণহত্যা বলা যায়? গণহত্যা হিসেবে বিবেচিত হওয়ার অপরিহার্য শর্ত কি রাজনীতি? গত দুই বছর কতো সহস্রবার যে আমরা ‘গণহত্যা’ শব্দটি শুনেছি তার কোনো পরিসংখ্যান নাই। ‘গণহত্যা’ ‘গণহত্যা’ বলে তসবিহ গুণতে গুণতে আমাদের এক শ্রেণীর রাজনীতিক, বুদ্ধিজীবী লন্ডন-আমেরিকা, জাতিসংঘে দৌড়াদৌড়ি করেছে।

সপ্তাহের ব্যবধানে যদি শতাধিক লোকের মৃত্যু ঘটে, সেটাকে কি গণহত্যা বলা যায়? একদিনের একটি ঘটনায় যদি ১৭/১৮ জনের মৃত্যু হয়, সেটি কি গণহত্যা হিসেবে বিবেচিত হবে?

একদিনে একই ধরনের ঘটনায় সারা দেশে যদি ৪০ জনের মৃত্যু ঘটে- সেটি কি ‘গণহত্যার’ ‘মর্যাদায়(!)’ অভিষিক্ত হতে পারে?- আমি জানি, এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন।

কোনো মৃত্যুর সাথে রাজনীতির ছোঁয়া না থাকলে সেই মৃত্যুতে আমাদের রাজনীতিক, মিডিয়া, সুশীল সমাজ কেউই ‘উত্তেজনা’ বোধ করেন না। নইলে এই ঈদ মৌসুমে কেবল সড়কে শতাধিক লোকের মৃত্যুর ঘটনার পরও তা নিয়ে কোথাও তেমন কোনো উত্তেজনা চোখে পড়েনি কেন?সড়ক দুর্ঘটনা কি কেবলি দুর্ঘটনা? না কি খুন?

সড়ক দুর্ঘটনাকে আমি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করি। পৃথিবীর প্রায় সবদেশই তাই করে। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কোনো নাগরিকের মৃত্যু হলে গাড়ি চালকের বিরুদ্ধে হত্যা মামলা হয়। গাড়ি চালককে খুনী হিসেবেই বিবেচনা করা হয়। বাংলাদেশে এই যাবতকালে সড়ক দুর্ঘটনায় মানুষ হত্যার দায়ে কারো বিচার হয়েছে কি? মিডিয়ার বন্ধুরা এ ব্যাপারে ভালো তথ্য দিতে পারবেন।

আমরা ধারণা, গড়ি চাপা দিয়ে কিংবা দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যার অপরাধে বাংলাদেশে অন্তত কোথাও কোনো বিচার হয়নি। এই দেশে এরশাদ নামের এক স্বৈরশাসক খুনীর বিরুদ্ধে খুনের মামলা করা যাবে না বলে আইন করেছিলেন। এই দেশে শাহজাহান খান নামের মন্ত্রীর মর্যাদাধারী শ্রমিক নেতা আছেন- যিনি- খুনীদের গায়ে যাতে ফুলের টোকাও না লাগে তার জন্য তৎপর থাকেন। আর রাষ্ট্রের আইন? যতোক্ষণ না নিজেদের স্পর্শ করে, ততোক্ষণ এ নিয়ে ভাববার সময় কই তাদের।

Reneta

রাষ্ট্র, রাজনীতিকরা স্বেচ্ছায় জনকল্যাণের পাশে দাঁড়াতো- এগুলো তো প্রাগৈতিহাসিক কালের কথা। এই কালে এই ধরনের ভাবনাও হাস্যকর। এই কালের রাজনীতিকদের কাছে ‘জনকল্যাণ’ একটি হাস্যকর- পশ্চাদমুখী ধারণা। কিন্তু জনগণের সমস্যা কোথায়?

একটি শিশু কূপের ভেতর পড়ে গেলে যে মানুষ রাত জেগে প্রতিবাদ করে, রাজনের হত্যাকাণ্ডে যে মানুষ ফুসেঁ ওঠে, সেই মানুষই এক সপ্তাহের ব্যবধানে শতাধিক মানুষ হত্যার ঘটনায় উদাসীন থাকে কিভাবে? তা হলে প্রতিবাদ, প্রতিক্রিয়া- এগুলোও কি মানুষের একধরনের স্বেচ্ছাচার? লোক দেখানো সুশীলতা? না কি অন্য কিছু? কি সেটা?

সড়ক দুর্ঘটনাকে আমি আর ‘দুর্ঘটনা’ বলি না। আমি বলি ‘সড়কে হত্যাকাণ্ড’। সড়কে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমি রাষ্ট্রকে, সরকারকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর মন্ত্রীকে দায়ী করি। সড়কে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাদের আমি খুনী বলে অভিহিত করি। কারণ, তাদের উদাসীনতা, নিষ্পৃহতার কারনে ‘সড়ক খুনীরা’ এতো বেপরোয়া হয়ে উঠতে পেরেছে।

ঈদের মতো একটি উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করতে গিয়ে লাশ হয়ে যাওয়া শতাধিক মানুষের মৃত্যুর দায়ভার সম্পূর্ণভাবেই রাষ্ট্রের, এই সরকারের।

আর হে মানুষ, সরকারকে তার দায়িত্বে অবহেলার বিষয়টা ধরিয়ে দিয়ে বড় একটা ধাক্কা দিতে না পারলে এই লাশের সংখ্যা বাড়তেই থাকবে। সেই সংখ্যায় একদিন আমি, তুমিও শামিল হয়ে যাবো। এখন তুমিই ভাবো, তোমার কি করণীয়?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেজওয়ানা’র গানে গানে মুখরিত খামখেয়ালী সভা

পরবর্তী

দুর্নীতি কাণ্ডে বিশ্বকাপের স্পন্সর নিয়ে শংকায় ফিফা

পরবর্তী

দুর্নীতি কাণ্ডে বিশ্বকাপের স্পন্সর নিয়ে শংকায় ফিফা

বর্ণবাদী মন্তব্যে বিপাকে হাল্ক

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT