চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতটা মানসিক চাপে ভুগছেন আপনি?

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৩:২৫ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৫
অন্যান্য
A A

‘মুড নেই’ বা দুঃখের ইমোতে ছড়াছড়ি সামাজিক যোগাযোগের মাধ্যম। যেন কেউই ভালো নেই। সময় ও কাজ দুটো মিলিয়ে অনেক বেশি চাপের মুখে পুরো জগত। এই অবস্থায় আপনি কতটা সুস্থ? মন ঠিকঠাক আছেতো? নাকি ভয়াবহ চাপে সেও ভারাক্রান্ত।

মনের রোগকে বলা যায় ‘নীরব ঘাতক’। আপনি ক্রমাগত মনের বিষে পুড়তেই থাকলেন, কিন্তু না কেউ টের পেলো, আর না কেউ জানতে পারলো। এই অবস্থা চলতে থাকলে একসময় মনের রোগকে আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন না। বরং মনই আপনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে।

জেনে নিন মানসিক চাপের বেশ কিছু কারণ। কারণ জানলেই সমাধান আনা সহজ হবে।

জিন: কাজের চাপ এবং শারীরিক সমস্যার মধ্যে সম্পর্কটা অনেক জোরালো। আপনি কতটা আশাবাদী, আত্নবিশ্বাসী, আত্নসমালোচক মানুষ সেসবও মানসিক চাপকে অনেকখানি প্রভাবিত করে। জিনকে তো আর আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো না, বরং সমস্যা সমাধানে আমরা স্বাস্থ্যকর এবং চাপ কমাবে এমন সব অভ্যাস গড়ে তুলতে পারি।

চিনি: অবাক হওয়ারই বিষয়। চিনির মতো মিষ্টি একটা খাবার কিভাবে মানসিক চাপকে প্ররোচিত করতে পারে? সঠিক খাবার এবং ব্যায়াম মানুষকে সুখী ও চাপমুক্ত থাকতে সাহায্য করে। চিনি আমাদের হরমোনকে খুশি করে কিন্তু শরীরের তো অন্য কিছু উপাদানও দরকার। তাই শরীর ঠিক রাখতে বাড়তি চিনির থেকে একটু দূরেই থাকুন। দেখবেন ভালো থাকবে মনও।

ক্যাফেইন: অনেকেই মানসিক চাপ থেকে দূরে থাকতে কাপের পর কাপ কফি খেয়ে চলেন। আদতে এটা চাপ কমায় না বরং মানসিক চাপকে আরো বেশি ভয়াবহ করে তোলে। অল্প খানিকটা ক্যাফেইন হয়তো শারীরিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কিন্তু বেশি কফি শরীরের ক্ষতিরই কারণ।

Reneta

চাপের প্রতি মনোভাব: মানসিক চাপকে আমরা কিভাবে গ্রহণ করছি সেটার উপরই নির্ভর করে চাপ কতটা নিয়ন্ত্রণে থাকবে। অনেকেই মানসিক চাপ থেকে রেহাই পেতে ভারী খাবার, ব্যায়াম বাদ দেয়া বা লম্বা সময় ধরে কাজ করে। এতে আরো গুরুতর হয় মানসিক সমস্যা।

প্রযুক্তি: খেলার জন্য হোক কি কাজের জন্য এই প্রযুক্তি আপনাকে আরো চাপের মুখেই ফেলবে। মন বেশি চাপযুক্ত হলে চেষ্টা করুন প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখতে। ছুটির দিনগুলোতে শুধু শুধু ইমেইল চেক করে নিজেকে আরো যন্ত্রণার মধ্যে ফেলার দরকার কী?

ছোট ছোট বিরক্তি: মুদি দোকানের কর্কশ স্বর, ইন্সুরেন্স বা ফোন কোম্পানীর ক্রমাগত ফোন বা এসএমএস, পার্কিং প্লেস খুঁজতে গিয়ে অনেকটা সময় নষ্ট হওয়া, এমন সব ছোট ছোট বিরক্তিই আমাদের আরো মানসিকভাবে চাপে ফেলে দেয়। অযথা বিরক্তি তৈরি করে মস্তিস্কে। সেসব না হয় উপেক্ষা করতেই শেখান নিজের মনকে।

অন্যদের চাপ: বিশ্বাস করুন বা না করুন। অন্যদের চাপও আমাদের প্রভাবিত করে। যারা অন্যদের খুব মানসিক চাপের কোনো কাজ শেষ করতে দেখে তারা নিজেরাও মানসিক চাপে আক্রান্ত হয়।

কারণতো জানা হলো। শরীরের জিনকে কখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। কিন্তু বাকি কারণগুলোর সঙ্গে যুদ্ধটা কিন্তু আপনাকেই করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক চাপলাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT