চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর লকডাউনের মধ্যেও ঢাকায় ফিরছে মানুষ

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
২:২৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
লকডাউন

কঠোর লকডাউনের মধ্যেও যে যেভাবে পারছে ঢাকায় ফিরছে। ঢাকার প্রবেশ মুখগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে পায়ে হেঁটে, রিকশা, ভ্যানে করে ঢুকছে মানুষ। রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়ার সাথে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানা উপেক্ষিত থেকে যাচ্ছে। তবে যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের সচেতন করার পাশাপাশি জরিমানা করছে প্রশাসন।

চলতি দফা কঠোর লকডাউনের চতুর্থ দিন আজ। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ঢাকা প্রবেশ পথ গাবতলীতে পুলিশের কঠোর নজরদারি, গাড়ি তল্লাশি সবই চলছে। কিন্তু পাশ দিয়ে হেঁটে চলে আসছে লকডাউনের মধ্যেও দূরদুরান্ত থেকে ঢাকায় ফেরা যাত্রীরা।

দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় ঢোকার পথ বাবুবাজার ব্রীজ থেকে নেমেই দু’পাশে চলছে কড়া তল্লাশি। যারা কারণ দেখাতে পারছে তাদের যেমন ছেড়ে দেয়া হচ্ছে তেমনি অকারণে বের হলে যানবাহনে গুণতে হচ্ছে মামলা। একই চিত্র পোস্তগোলা ব্রীজের ঢালে। সেখানেও রিক্সা-ভ্যানই যাত্রীদের বাহন।

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশ পথ চট্টগ্রাম রোডে অনেক বেড়েছে ব্যাক্তিগত গাড়ি, যে-যেভাবে পারছে ফিরছে নগরে।

আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়াতে গাড়ি বেড়েছে, পুলিশের নজরদারিও চলছে সমানতালে কিন্তু করোনা সংক্রমণ কমানোর জন্য যে লকডাউন আর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা তা অনেকাংশেই উপেক্ষিত। এমনটাই বলছিলেন ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন।

লকডাউনের পাশাপাশি সংক্রমণ কমাতে জনগণকে সচেতন হতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT