চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠোর’ বিধিনিষেধে হাইকোর্টের তিন বেঞ্চে চলবে বিচারকাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৪, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

সরকার ঘোষিত ১৪ দিনের ‘কঠোর বিধিনিষেধ’ চলাকালীন ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টের তিনটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার পৃথক এই তিনটি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক হাইকোর্ট বেঞ্চ অতীব জরুরী সকল প্রকার রিট মোশন, দেওয়ানি মোশন ও তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। আর বিচারপতি জে. বি. এম. হাসানের একক হাইকোর্ট বেঞ্চ অতীব জরুরী সকল প্রকার ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি কে এম কামরুল কাদেরের একক হাইকোর্ট বেঞ্চ আদিম অধিক্ষেত্রাধীন অতীব জরুরী বিষয়; সাকসেশন আইন অনুযায়ী ইচ্ছাপত্র ও ইচ্ছাপত্র ব্যাতিরেকে মৃত ব্যক্তির বিষয়বস্তুর অধিক্ষেত্র, বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী মোকদ্দমা, প্রাইজ কোর্ট বিষয়সহ এ্যাডমিরেলটি কোর্ট আইনের অধিক্ষেত্রাধীন মোকদ্দমা, মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স এর অধীনে আবেদনপত্র, ট্রেডমার্ক আইনের অধীন আবেদনপত্র, কোম্পানী আইন অনুযায়ী আবেদনপত্র, ব্যাংক কোম্পানী আইন অনুযায়ী আবেদনপত্র এবং সালিশ আইন অনুযায়ী আপীল ও আবেদনপত্র গ্রহণ করবেন।

সীমিত পরিসরে চলবে অধস্তন আদালত
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালীন আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশের অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক জেলা ও দায়রা জজ দেওয়ানি ও ফৌজদারি এবং মহানগর দায়রা জজ ফৌজদারি জরুরি দরখাস্তগুলো প্রয়োজন অনুযায়ী তারিখ ও সময় নির্ধারণ করে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি ও নিষ্পত্তি করতে পারবেন। আর সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে ওই সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে।

এছাড়া দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টসহ যেসব আইনে মামলা/আপিল দায়েরের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সেসব আইনের অধীন মামলা/আপিল শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সাত দিনের মধ্যে তামাদির মেয়াদ অক্ষুণ্ন বিবেচনায় দায়ের করা যাবে। এই বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে কর্মরত সব বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেয়ার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া আইনজীবী ও বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীআদালতবিচারকবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT