আজ চাঁদ দেখা গেলে
কাল ঈদ। জাতীয় ঈদগাহে প্রায় দেড় লাখ মুসল্লিদের নিরাপত্তায় ব্যবস্থায়
পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
জাতীয় ঈদগাহের নিরাপত্তায় একদিন আগ থেকেই কাজ করছে
এলিট ফোর্স র্যাব। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুক্রবার র্যাবের মহপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতিসহ
ভিভিআইপি, ভিআইপি, এমপিরাসহ সাধারণ মানুষরা ঈদ জামাতে অংশগ্রহণ করবেন। সে কারণে র্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মনিটর থাকবে ঈদ জামাতের শেষ পর্যন্ত।
জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপির কমিশনার
আসাদুজ্জামান মিয়া বলেন, ঈদগাহের মূল গেটে আর্চওয়ে বসানো হয়েছে। অন্যান্য
গেটগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে ঈদগাহে প্রবেশ করানো হবে।
তিনি আরো জানান, ঈদগাহের নিরাপত্তার জন্য গত একসপ্তাহ
ধরে এক্সিলেটর কাজ করছে। সিসিটিভি দিয়ে মনিটর করা হচ্ছে পুরো ঈদগাহ ময়দানে।
ভিভিআইপি, ভিআইপি এবং সাধারণ মানুষ ঈদগাহ মাঠ ত্যাগ করার আগ পর্যন্ত কঠোর
নিরাপত্তা বলবৎ থাকবে বলেও জানান তিনি।







