চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন হলো মেয়েদের বিশ্বকাপ স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাছাইপর্ব উতরে বিশ্বকাপের মূলপর্বে খেলার পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটের হেরে গেছে মেয়েরা। বাছাইপর্বের বাধা টপকে ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। রোববার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা টিকে থাকবে রুমানাদের।

শুক্রবার কলম্বোর নন্দেসক্রিপটস ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশের দেয়া ১৫৬ রানের টার্গেট ৩৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে টপকে যায় ভারত। অধিনায়ক মিতালি রাজ (৭৩) ও মেনা মেশরামের (৭৮) অপরাজিত অর্ধশতকে জয় নিশ্চিত হয় তাদের।

ভারতের একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার খাদিজাতুল কুবরা।

Banglabid

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফারজানা হক ৫০ ও শারমিন আক্তার করেন ৩৫ রান। ধীর গতিতে রান তোলায় ভারতের সামনে লড়াইয়ের চ্যালেঞ্জ রাখতে পারেনি রুমানার দল। দলীয় ১০০ রান পূর্ণ হতে পেরিয়ে যায় ৪০ ওভার। শেষ ১০ ওভারে ৫৫ রান এলেও ভারতীয় ব্যাটিং লাইনআপের সামনে ১৫৫ রান আর এমন কী!

১৪ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা ৭ ও তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সানজিদা ইসলাম ২ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার শারমিন আক্তার ফারজানা হককে নিয়ে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে রান তোলার ধীর গতি শেষ পর্যন্ত ডোবায় বাংলাদেশকে।

ভারতের মানসি জসি ১০ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন দেবীকা বৈদ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিএফআই প্রধানসহ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে পরিবর্তন

পরবর্তী

মার্চে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবনমাঝি’

পরবর্তী
‘ভূবনমাঝি’ ছবিতে পরমব্রত ও অপর্ণা

মার্চে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবনমাঝি’

‘গল্লি বয়েজ’ ছবিতে র‍্যাপ গান করবেন আলিয়া-রণবীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT