বার্মিহাংম থেকে: ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে সেমিফাইনালের সমীকরণ। মাশরাফীর দলকে মঙ্গলবার এজবাস্টনে ভারতকে হারাতেই হবে। পরদিন লেস্টারে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। একদিন পরই লর্ডসে পাকিস্তানকেও হারাতে হবে টাইগারদের। এই তিনটি শর্ত মেলাতে পারলেই কেবল সম্ভব বিশ্বকাপের সেরা চারে খেলা।







