চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনা মারাত্মক আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ২০, জুলাই ২০১৭
বিনোদন
A A
কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত

বলিউড তারকা কঙ্গনা রনৌত মারাত্মক আহত হয়েছেন। ‘মণিকর্ণিকা- দ্য কুইন অব ঝাঁসি’ ছবির হায়দরাবাদের শুটিং সেটে তলোয়ারের আঘাতে তার কপাল কেটে গেছে। তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আইসিসিইউতে ভর্তি করা হয়েছে।

সহশিল্পী নিহার পাণ্ডের সঙ্গে তলোয়ার যুদ্ধের শুটিং করছিলেন কঙ্গনা। এই সময় সহশিল্পীর তলোয়ারের আঘাত হঠাৎ তার কপালে লাগে এবং ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার আঘাতে ১৫টি সেলাই দেওয়া হয়। তাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অল্পের জন্য মাথার খুলিতে আঘাত লাগেনি কঙ্গনার।

ছবির প্রযোজক কমল জৈন এ ব্যাপারে জানান, এই যুদ্ধের দৃশ্যটি এর আগেও কয়েকবার রিহার্সাল হয়েছে। পারফেকশনিস্ট কঙ্গনা অন্য কাউকে না দিয়ে নিজেই এই দৃশ্যটি করতে চেয়েছিলেন। সামান্য ভুলের কারণে আইব্রোর মাঝখানে কেটে গেছে কঙ্গনার। কমল জৈন কঙ্গনার সাহসের প্রশংসা করে জানান, হাসপাতালে যাওয়ার পথে একটুও ঘাবড়াননি কঙ্গনা। মিড-ডে।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রনৌততলোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT