চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার সাথে টেক্কা দেয়া বারণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর সেটা বলতে গিয়ে যদি বিতর্ক হয় তাতেও কোনও পরোয়া করেন না জাতীয় পুরস্কারজয়ী এ  অভিনেত্রী।

বিভিন্ন সময় বহুজনের সাথে বিতর্কে জড়িয়েছেন, তাদেরই একজন হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর।

বেশ কয়েকদিন আগে রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ শোতে এসে রীতিমতো বিস্ফোরক ছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এসময় শোয়ের সঞ্চালক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছিলেন তিনি। এমনকি করণকে ‘মাফিয়া’ও বলেছিলেন কঙ্গনা।

তিনি এও বলেছিলেন যে, নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ডের তারকাদের করণ সহ্য করতে পারেন না। তাদের কোনো সুযোগও দিতে চান না করণ।

তবে এত কথার পরও এবার কঙ্গনার সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন করণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান যে, আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, আমার প্রযোজনার কোনো ছবিতে আমার পরিচালক তাকে কাস্ট করতে চাইলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।

এতোদিন কোনো পরিচালক কঙ্গনাকে নিয়ে কাজের প্রস্তাব নিয়ে করণের কাছে আসেনি  বলে কঙ্গনার সাথে এখনো কোনো কাজ করা হয়ে উঠেনি। এমন মন্তব্যও করেন করণ।

Reneta

এদিকে শুক্রবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। আর এই ছবি নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছেন কঙ্গনা। কারণ এই ছবিটি যে তার প্রথম পরিচালনা! এছাড়াও মূল চরিত্রেও অভিনয় করেছেন তিনি! আর এ কারণেই হয়তো এখনো করণের এমন মন্তব্যের কোনো জবাব আসেনি কঙ্গনার তরফ থেকে!

তবে এটা স্পষ্ট যে, বলিউডে যত বড় তারকাই হোক না কেন কঙ্গনার সাথে টেক্কা না দেয়াই বরং ভালো। কারণ তিনি কাউকেই ছেড়ে কথা বলেন না!

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতকরণ জোহরমনিকর্নিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়াননির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT