বলিউডে সবাইকে এক হাতে দেখে নেওয়ার ব্যাপারে ভালোই খ্যাতি কুঁড়িয়েছেন কঙ্গনা রনৌতে। কাউকেই যেন ছেড়ে কথা বলতে জানেন না তিনি। এই তো ক’দিন আগেই পরিচালক করণ জোহরের সঙ্গে রীতিমত শোরগোল পাকিয়ে দিয়েছিলেন। সেই ঠোটকাঁটা স্বভাবের কঙ্গনাকে তাই ভালোবাসতে দেখে অবাক হতে হল সবাইকে।
আর কঙ্গনার এই ভালোবাসার নাম ‘কায়ান গাদিয়া’। না, নামটির সাথে পরিচিত থাকার কথা নয় কারও।
ছোট্ট কায়ান যে এখনো স্কুলের গণ্ডিই পেরুয়নি। ‘ছোট মিয়া ডাকাত’ নামে ছোটদের একটা কমেডি শো হচ্ছে টেলিভিশনে। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন কঙ্গনা। আর সেখানেই তাকে প্রপোজ করে বসলেন প্রতিযোগীদের এক ছোট মিয়া কায়ান। যেন তেন প্রপোজ নয়! একেবারে গোলাপ হাতে, হাঁটু গেড়ে কঙ্গনাকে গিয়ে বললেন,’ আই লাভ ইউ।’
এভাবে কেউ ভালোবাসার কথা জানালে কি আর ফিরিয়ে দেওয়া যায়? কঙ্গনাও ফিরিয়ে দিলেন না। সাথে সাথেই গ্রহণ করলেন তার নতুন ভালোবাসাকে। আর কোলে জড়িয়ে ইচ্ছা মতো আদর করে দিলেন ছোটমিয়াকে।
‘রেঙ্গুন’ ছবির পর কঙ্গনার নতুন মিশন ‘রানী লক্ষ্মীবাই’ শুরু হচ্ছে শিগগিরই। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন কঙ্গনা। আর এ ছবিকে তার স্বপ্নের কাজ কাজ হিসেবেই দেখেছেন এই বলিউড তারকা। ইন্ডিয়ান এক্সপ্রেস।








