চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার জীবনী নিয়ে চলচ্চিত্র, পরিচালক কঙ্গনাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরই নিজের অভিনয় দিয়ে সবার মন জয় করে এসেছেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি একটি ছবিও পরিচালনা করে সাড়া ফেলেছেন তিনি। এবার দিলেন আরো একটি চমকপ্রদ খবর!

নিজের জীবনী নিয়ে নিজেই পরিচালনা করবেন সিনেমা! এমনটাই জানিয়েছেন কঙ্গনা।

কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি, আমার পরিচালিত পরবর্তী সিনেমার বিষয়বস্তু আমি নিজেই। তবে এটি ভালো-মন্দ চরিত্র দেখানোর জন্য নির্মাণ হবে না বরং এ পর্যন্ত আমার পথচলার ঘটনাগুলো সরল ও আন্তরিকতার সঙ্গে ফুটিয়ে তোলা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এ প্রকাশিত খবরে জানানো হয়, কঙ্গনার জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন ‘বাহুবলী’ খ্যাতকে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনিই কঙ্গনাকে রুপালি পর্দায় তার গল্প তুলে ধরার পরামর্শ দিয়েছেন।

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা। এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। এর ভেতর ‘তানু ওয়েডস মানু, তানু ওয়েডস মানু রিটার্নস, ফ্যাশন, কুইন ও সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ অন্যতম।

এছাড়া বলিউডের এই পথচলায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন কঙ্গনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতকুইন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT