চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন জ্বলবে উনুন কখন হবে রান্না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫০ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
সম্পাদকীয়
A A

সিয়াম সাধনার মাসে যখন সাধারণ মানুষের প্রয়োজন একটু বাড়তি স্বস্তি, তখন সেখানে ভোগান্তি হয়ে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। গ্যাস না থাকায় ইফতার ও সেহরি তৈরি করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। চ্যানেল আই’র প্রতিবেদনে জানা যায়, ‘পবিত্র রমজান মাসে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এমনকি রোজার শুরু থেকেই গ্যাস সংকটে একরকম যুদ্ধ করছেন রাজধানীর মানুষ।’

একপ্রকার যুদ্ধ করে ক্ষুধার জ্বালা কেউ কেউ মেটাতে পারলেও অনেক মানুষ ভোগান্তিতে রয়েছেন। এমনও অনেক মানুষ রয়েছেন, যারা সারাদিন রোজা রাখার পর সময়মতো খাবার খেতে পারছেন না। কারণ, গ্যাস সংকটে তাদের বাসায় উনুন জ্বলে না।

দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহকের এমন ভোগান্তিতে কর্তৃপক্ষের নীরব ভূমিকা অত্যন্ত অমানবিক। গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানি তিতাস অবশ্য বলছে, চাহিদার তুলনায় গ্যাস কম থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের কাছে অবশ্য এগুলো অজুহাত মনে হয়।

এছাড়া গ্যাস সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে সারা বছরই ভুতুড়ে বিলসহ নানা ধরনের গ্রাহক ভোগান্তির অভিযোগ থাকে। গ্রাহক সেবার মানোন্নয়নে সেসব অভিযোগ অনেক ক্ষেত্রেই আমলে নেওয়া হয় না বলে গ্রাহকরা বলে থাকেন।

সংকট নিরসনে অনেক আগে থেকেই সরকারের পক্ষ থেকে আবাসিক গ্রাহকদের এলপিজি ব্যবহারের কথা বলা হচ্ছে। এ কারণে বেশ কয়েকবার গ্যাসের দাম বাড়িয়ে আবাসিক গ্রাহকদের নিরুৎসাহিত করা হয়। উৎপাদনশীল খাতে গ্যাস ব্যবহারের যৌক্তিকতা থাকলেও আবাসিকে মোট উৎপাদনের মাত্র ৮ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়। আবাসিক গ্রাহকদের জন্য যে উৎপাদনশীল খাতে গ্যাস দেওয়া যাচ্ছে না তাও নয়।

সরকারের এত চেষ্টার পরেও তাহলে আবাসিক গ্রাহকদের এলপিজি বা সিলিন্ডার গ্যাসের ব্যবহারের দিকে আনা যাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আদৌ কি কেউ খুঁজেছে? অনেকাংশে দেখা যায়, সিলিন্ডার বিস্ফারণের ভয়ে সাধারণ মানুষ এলপিজি ব্যবহার করে না। এছাড়া অতিরিক্ত দাম এবং অব্যবস্থাপনার বিষয়ও রয়েছে। এসব বিষয় গুরুত্ব সহকারে সমাধান করলে সরকারের উদ্যোগ বাস্তবায়ন হতে পারে।

Reneta

গ্যাস সংকট নিরসনে আমদানী করা এলএনজি কক্সবাজারের মহেশখালীতে এসে পৌঁছালেও গত এক মাসে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়নি, যদিও ১৫ দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা ছিল। আবার নিজস্ব গ্যাস দিয়ে সংকট মেটানোর জন্য যতটা অনুসন্ধান এবং খনন দরকার তার সিকে ভাগও করা হয়নি।

নির্বাচনের বছরে দায়িত্বশীল কর্তৃপক্ষের দুর্নীতির খবর এবং রমজানে গ্যাস না পেয়ে সাধারণ মানুষের ভোগান্তি সরকারের জন্য নিশ্চয়ই ভালো খবর নয়। আমরা আশা করি, জনভোগান্তি নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে শিগগিরই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT