চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনো নিজ স্বার্থে কিছু করিনি: বাবুল আক্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রাম ছাড়ার সময় পুলিশের এসপি বাবুল আক্তার বলেছিলেন, তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় ও ঘটনার সাক্ষী চট্টগ্রাম। কিন্তু, তখনো তিনি জানতেন না, এই চট্টগ্রামেই ঘটতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজিক ঘটনা।

সকলকে শুভ কামনা জানিয়ে চট্টগ্রাম ছেড়েছিলেন বাবুল আক্তার। এক সপ্তাহের মাথায় সেই চট্টগ্রামে তাকে ফিরতে হলো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির পর। ছেলের সামনে হত্যা করা হয়েছে তার স্ত্রীকে।

চাকুরি জীবনের বড় সময়, প্রায় আট বছর, চট্টগ্রামে কাটিয়েছিলেন পুলিশ কর্মকর্তা বাবুল। ২০০৮ সালের মার্চে র‌্যাব থেকে বদলি হয়ে সিএমপিতে গিয়েছিলেন। এরপর কোতোয়ালী জোন, হাটহাজারী সার্কেল, কক্সবাজার জেলা ঘুরে আবারও চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশে।

‘শান্তিরক্ষা মিশন থেকে ফিরে আবার সিএমপিতেই। চট্টগ্রাম অঞ্চলেই চাকরিকালীন সময়ে আমার দুটি সন্তানের জন্ম হয়েছে। এখানে থেকেই পদোন্নতি পেয়েছি,’ গত ৩০ মে চট্টগ্রাম ছাড়ার সময় ফেসবুক পোস্টে এভাবেই চট্টগ্রাম নিয়ে আবেগের কথা জানিয়েছিলেন বাবুল আক্তার।

তিনি লিখেছিলেন: সিএমপি থেকে বিদায় নিচ্ছি। জনস্বার্থে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত হবার আদেশ হয়েছে। যেখানেই থাকি মিস করবো প্রিয় চট্টগ্রামকে। মিস করবো চট্টগ্রামের মানুষদের, যাদের ভালোবাসা আমার কর্মজীবনের প্রেরণা। আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই চট্টগ্রাম।

জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী সেই চট্টগ্রাম তার জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনারও সাক্ষী হয়ে গেল।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার থেকে এসপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার পর সহকারি আইজি হিসেবে সংযুক্ত ছিলেন তিনি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (পিবিআই) এসপি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তিনি ঢাকায় চলে আসলেও দুই সন্তানসহ স্ত্রী মাহমুদা খানম চট্টগ্রামেই ছিলেন।

Reneta

চট্টগ্রাম ছাড়ার সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবুল আক্তার বলেছিলেন, কাজ করতে গিয়ে সহকর্মী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি। চেষ্টা করেছি সর্বদা সততা ও ন্যায়ের সাথে কাজ করতে, সত্যের পক্ষে থাকতে।

সঙ্গে তিনি একথাও বলেছিলেন: (তবে) পুলিশের চাকরিতে সকলকে সন্তষ্ট করা সম্ভব নয়। হয় অভিযোগপত্র, না হয় চূড়ান্ত রিপোর্ট। এর মাঝামাঝি কোন অবস্থানে থাকার সুযোগ নেই। সে কারণে অনেকের বিরাগভাজন হয়ে থাকতে পারি। তবে এতটুকু বলতে পারি নিজ স্বার্থের জন্য কিছু করিনি।

পেশাগত দায়িত্ব পালনের সময় কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন, জীবনের আটটি বছর কেটেছে ভালোলাগার চট্টগ্রামে। আবার দেখা হবে।

সেই চট্টগ্রামের সঙ্গে তার আবার দেখা হলো প্রিয়তম মানুষটিকে হারানোর পর। ঢাকায় আসার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি আবার যখন চট্টগ্রামে গেলেন তখন নিথর হয়ে আছে তার স্ত্রী, পাশে চোখের জলে ভেসে যাওয়া দুই সন্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT