চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনও কখনও বিচলিত থাকে মেঘ

আব্দুল্লাহ আল সাফি আব্দুল্লাহ আল সাফি
১০:৩৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
Son of Journalist Sagor Runi

নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র ছেলে মাহীর সরওয়ার মেঘ চাপা কান্না নিয়ে বেড়ে উঠছে মামা-নানীর ছায়ায়। বাবা-মাকে নিয়ে তার স্মৃতি অটুঁট থাকলেও তার প্রকাশ একদমই কম, তবে কোনো শিশুকে বাবা-মায়ের সঙ্গে দেখলে কিছুটা বিচলিত হয়ে ওঠে মেঘ। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নিহত মেহেরুন রুনির ছোটভাই নওশের আলম রোমান।

রোমান বলেন, মেঘ খুবই লক্ষী একটা ছেলে। সে তার বাবার মতো চুপচাপ, কিন্তু খুবই বুদ্ধিমান। পরিবারের ভালমন্দ থেকে শুরু করে বাস্তব পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে। তার বয়সী অনেক বাচ্চা যেমন ঝামেলা তৈরি করে, মেঘ তা মোটেও করে না। কম্পিউটার-মোবাইল আর তার পড়াশোনা নিয়ে অন্য সাধারণ বাচ্চাদের মতো সে বেড়ে উঠছে।

‘আমরা চেষ্টা করছি সম্ভব সবকিছু করতে।’

রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে মেঘ। ক্রিকেট খেলতে ভালবাসে, ক্রিকেটে বোলিং তার পছন্দ। বাংলাদেশের খেলা প্রায় মিস করে না সে। খুব ছোট থাকতে ছবি আঁকার অভ্যাস থাকলেও মেঘ এখন খুব একটা ছবি আঁকে না।

মেঘের পড়াশোনা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত প্রায় সবকাজের সঙ্গী মামা রোমান। নানী নুরুন্নাহার মির্জা একবুক কষ্ট নিয়ে অসুস্থতার মধ্যে মেঘের সঙ্গেই কাটাচ্ছেন দিনের বেশীরভাগ সময়। মেঘের পছন্দ-অপছন্দের খাওয়া-দাওয়া আর দৈনন্দিন কাজে নানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।কিছুটা দূরে থাকা মেঘের দাদী ও সাগর সরওয়ারের মা সালেহা মুনিরও মেঘের মুখের দিকে তাকিয়ে ছেলে হারানোর কষ্ট ভুলতে চাইছেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের সময় এই দম্পতির একমাত্র সন্তান মেঘের বয়স ছিল সাড়ে চার বছর। এখন দশের কাছাকাছি মেঘ মানসিকভাবে অনেকটাই সামলে নিয়েছে নিজেকে।

Reneta

বাবা-মায়ের না থাকার বিষয়ে মেঘের উপলব্ধি সর্ম্পকে রোমান বলেন, মেঘ মাঝে মাঝে তাদের পুরাতন ছবির অ্যালবাম ও কম্পিউটারে রাখা ছবি দেখে। কোন সামাজিক অনুষ্ঠানে বাবা-মায়ের সাথে কোনো বাচ্চার উপস্থিতি দেখলে, সে (মেঘ) কিছুটা বিচলিত হয়, সেসময় আমাকে তার পাশে চায়।নানীর হঠাৎ অসুস্থতার সময় মামা রোমানসহ আত্নীয়স্বজনদের মোবাইল ফোনে জানিয়ে দেয়াসহ মেঘের নানা বুদ্ধিমত্তার ঘটনা জানালেন নওশের আলম রোমান। বাবা-মায়ের মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত ছাড়া সাগর-রুনি বিষয়ক অন্য আয়োজন থেকে তাকে যৌক্তিক কারণেই দূরে রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT