চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সৈকতে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রচারপত্র বিলি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:২১ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২০
কক্সবাজার, জনপদ
A A

মানুষ, প্রাণী এবং পরিবেশকে রক্ষা করতে পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে কক্সবাজার সৈকতে প্রচারপত্র বিলি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার আয়োজিত পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে এক সচেতনতামুলক সভা থেকে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।

সভার আলোচনায় বলা হয়, মানুষ, প্রাণী এবং পরিবেশকে রক্ষা করতে হলে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের (ওয়ান টাইম) ব্যবহার এখনই বন্ধ করতে হবে, কারণ পলিথিন ও প্লাস্টিক সাগর-নদীর তলদেশে জমা হওয়ার কারণে মাটি, পানি, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও সামুদ্রিক জীবের ক্ষতি করে এবং যেসব প্লাস্টিক পুনরায় ব্যবহারের অনুপযোগী তা মারাত্বকভাবে পরিবেশ দূষণ করে; মাটিতে প্লাস্টিক যুক্ত হওয়ার কারণে বর্জ্যের ব্যবস্থাপনা আরো ব্যয়বহুল হয়। এছাড়া প্লাস্টিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে এবং প্রজনন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে, শ্বাস-প্রশ্বাসের অসুবিধা এবং ক্যানসারের কারণ হিসাবে দেখা দেয়।

ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার এর উপদেষ্টা ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি রমিজ আহমেদ এর সভাপতিত্বে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা বলেন, এক কেজি প্লাস্টিক উৎপাদনে প্রায় দুই থেকে তিন কেজি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় যা বৈশ্বিক উঞ্চায়নে ভূমিকা রাখে।

‘এছাড়াও অপচনশীল প্লাস্টিকের আয়ু ৫০০ বছরের কম নয়। এসময়ের মধ্যে একপর্যায়ে প্লাস্টিক ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এ ক্ষুদ্র কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এ মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের দেহে ঢুকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।’

ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) কক্সবাজার এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এসভায় বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আনছার হোসেন, কক্সবাজারে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট-ট্রাস্ট এর পরিচালক মকবুল আহমেদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ন-সম্পাদক হুমায়ুন সিকদার, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সিনিয়র সহসভাপতি সরওযার আলম, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক নাজিম উদ্দিন,দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক মুহসীন শেখ, দৈনিক সাগরদেশ পত্রিকার সম্পাদক মোস্তফা সরওয়ার, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যুগ্ন-সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক রোমেনা আকতার প্রমুখ। সভায় সিভিল সোসাইটির প্রতিনিধি, আইনঝীবি,সাংবাদিক,এনজিও কর্মকর্তা, ব্যবসায়ি ও পর্যটক মিলে অর্ধশত লোক অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ান টাইম প্লাস্টিকপরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT