চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার শহর বিক্ষোভ অবরোধে উত্তপ্ত, ভোগান্তিতে পর্যটকরা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বিক্ষোভের সময় রাস্তার মধ্যে আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় মামলা হয়েছে। এর প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকে সড়ক অবরোধ করে তার সমর্থকরা।

রোববার ৩১ অক্টোবর বিকেলে মামলা (নং-৫৩) করার প্রতিবাদে কক্সবাজার শহরের প্রধান সড়কে মেয়র মুজিবুর রহমানের সমর্থকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করে। এর কারণে কক্সবাজারে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছে।

এদিকে সন্ধ্যার দিকে মামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার শহরের সকল দোকানপাট বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে মেয়র মুজিবুরের অনুসারিরা। পাশাপাশি সড়কের মাঝখানে পৌরসভার ময়লা গাড়ি রেখে যাতায়াত বন্ধ করে দিয়েছে তারা।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে তিনি আসামি বা বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন। গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন বলে জানা যায়।

তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। কারও ইন্ধনে এ ঘটনা হলে তাকেও আইনের আওতায় আনা হবে।

কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, হত্যা চেষ্টা ধারায় মেয়র মুজিবকে প্রধান আসামী করে একটি মামলা হয়েছে। বিষয়িটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সন্ধ্যার পর পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর,জেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পদের নেতারা বক্তব্য রাখেন। তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তার ফেইসবুক স্ট্যাটাসে বলেন, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। রাজনীতি করতে গেলে জীবনে এ ধরনের অনেক মামলা জেল জুলুম হুঁলিয়ার সম্মুখীন হতে হয়, সেটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের ভালবাসায় যেহেতু আজকের মুজিব হয়েছি সেহেতু এই মামলাতেও আমাকে ঠেকানো যাবে না, ইনশাআল্লাহ।

গত বুধবার ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. তারেক (২২)।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেড়েই চলেছে ডেঙ্গু রোগী, আরও ১৪৬ জন হাসপাতালে ভর্তি

পরবর্তী

ডা. মুরাদ হাসান’কে কটুক্তির প্রতিবাদে আজও সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

পরবর্তী
সরিষাবাড়ীতে ডা. মুরাদ হাসান'কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. মুরাদ হাসান'কে কটুক্তির প্রতিবাদে আজও সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের ক্রিকেটার বল ছুঁড়ে মারছেন, আম্পায়ার ও ব্যাটসম্যান পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে কঠিন বাস্তবতায় ঠেলে দুর্বার জয় নিউজিল্যান্ডের

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT