কক্সবাজারের মহেশখালী থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সেই পরোয়ানা নিয়েই রোববার ভোরে নিজ বাড়ি থেকে শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়।







