কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে রাফসানুল হক (৩২) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে ট্যুরিষ্ট পুলিশ।
হোটেল রেজিষ্ট্রারে থাকা ঠিকানামতে ওই পর্যটক চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার সৈয়দুল হকের ছেলে।
হোটেল সূত্র জানায়, ৯৩ ব্যাচের রাফসানুল হক সহ ৪ বন্ধু কক্সবাজার বেড়াতে আসে। এরা সকলে অতিরিক্ত মদ্যপান করে। এতে হঠাৎ দুজন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রাফসানের মৃত্যু হয়। অন্যজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের কোন আঘাতের চিহ্ন ছিল না।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, আবেদন পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তখন আমি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।







