চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:২২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা এবং বিদেশি মদসহ ৪ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫ এর একটি টিম।

রোববার বিকেলে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ১৫ এর মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এক প্রেস রিলিজে জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে একদল ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাচার করার গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সীমান্তের কাছে গয়ালমারা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সিএনজি অটোরিকশায় করে চার আরোহী গয়ালমারা থেকে প্রধান সড়কের দিকে আসার সময় র‌্যাব টিম তাদের আটক করে এবং পরে সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে তাতে সাড়ে তিন লাখ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ বিদেশি মদের ক্যান ও বোতল জব্দ করা হয়।

গ্রেফতার ইয়াবা কারবারিরা হলো: রিয়াজুল করিম বাপ্পি (১৮) পিতা- আব্দুর রহিম, মনোয়ারা (৩৫) স্বামী- গুরা মিয়া, সাখাওয়াত হোসেন মুন্না পিতা- আব্দুস সালাম এবং জয়নাল উদ্দিন (২৬) পিতা- মৃত সোনালী। তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা ছাড়াও হুইস্কি-১১ বোতল বিয়ার-১৮ পিস ৬টি মোবাইল সেট ৬টি সিম জব্দ করা হয়।

আটক মাদক কারবারিরা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, তারা নিয়মিত মিয়ানমার সীমান্ত থেকে সেদেশের মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবার চালান গ্রহণ করে কক্সবাজার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়তি ভাড়ায় শুরু ‘কর্কশ যাত্রা’

পরবর্তী

জনগণের অর্থ লুট করে প্রবাসে বিএনপি নেতাদের বিলাসী জীবনযাপন: প্রধানমন্ত্রী

পরবর্তী

জনগণের অর্থ লুট করে প্রবাসে বিএনপি নেতাদের বিলাসী জীবনযাপন: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কমেছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT