চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এখন ৮ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এখন ৮ লাখ

মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে বর্তমানে প্রায় আট লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। সংকট মোকাবেলায় বিপুল সংখ্যক এই শরণার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে জাতিসংঘের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ২৫০ কোটি মার্কিন ডলার সংগ্রহের চাহিদার কথা জানানো হয়েছে।

জাতিসংঘের হিসেবে গত ২৫ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ৮০ হাজার। বিধিনিষেধ তুলে দিয়ে রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ইতিবাচক অবস্থানের পর জাতিসংঘ হুট করে রোহিঙ্গা শরণার্থীদের এই সংখ্যা বৃদ্ধির কথা জানালো। এর আগে সংস্থাটির পক্ষ থেকে চার লাখ ৫০ হাজার শরণার্থীর কথা বলা হচ্ছিলো।

অতীতের বিভিন্ন সময়ে সহিংসতার শিকার হয়ে ১৯৯১ সাল থেকে কুতুপলং এবং নায়াপাড়ার দুই ক্যাম্পে অবস্থান নিয়ে ছিলেন তিন লাখের বেশি শরণার্থী। এই মিলিয়ে বাংলাদেশের কক্সবাজারের সীমান্ত এলাকায় এখন ৮ লাখের বেশি শরণার্থী জায়গা করে নিয়েছেন।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই সেনা অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে পাচঁ হাজার মানুষ। তাদের মধ্যে সিংহভাগই শিশু। আবার এই শিশুদের মধ্যে পরিবার বিচ্ছিন্ন শিশুর সংখ্যাও নেহায়েত কম নয়।

রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ মিয়ানমার থেকে আসার সময়ই অসুস্থ ছিলেন। বিশেষ করে বাচ্চারা বেশি অসুস্থতায় ভুগছে। বিপুল পরিমাণ এই শরণার্থীদের জন্য আরও বেশি সংখ্যায় পায়খানা নির্মাণের প্রয়োজন। অন্যথায় ঘনবসতির কারণে এখানে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা তালিকায় তিন লাখ ৫০ হাজারের হিসেব বাদ গিয়েছিল। রোহিঙ্গা শরণার্থীদের এই সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই শত শত রোহিঙ্গা টেকনাফ ও কক্সবাজার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘনির্যাতনের শিকার রোহিঙ্গারাখাইন রাজ্যে রোহিঙ্গারোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা নিপীড়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT