চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে মোবাইল ব্যাংকিং সাময়িক বন্ধ চায় র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
অপরাধ
A A
র‌্যাব

মাত্র ২৩ লাখ মানুষের বসবাস কক্সবাজারে। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে কক্সবাজারমুখী শত কোটি টাকার লেনদেন হয়। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। মাদক ব্যবসার কারণেই এতবড় লেনদেন হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে দুই মাসের জন্য কক্সবাজারমুখী মোবাইল ব্যাংকিং বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি।

পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) নির্মিত মাদক বিরোধী বিজ্ঞাপন (টিভিসি) চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রচারানুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, কক্সবাজারে মাত্র ২৩ লাখ লোকের বসবাস। সেখানে কোন কল-কারখানা নেই। তাহলে প্রতিমাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শতকোটি টাকার লেনদেন যায় কোথায়? সন্দেহ রয়েছে এটা অবৈধ লেনদেন এবং মাদক সংশ্লিষ্ট লেনদেন। তাই অন্তত ২ মাসের জন্য কক্সবাজারমুখি সকল মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ করার অনুরোধ করছি। আমরা বিষয়টি দেখতে চাই।

গত ৮০ দিনে ১ হাজার ৭৯১টি অপারেশন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৩৭টি অপারেশন ছিলো ঝুঁকিপূর্ণ। এ অপারেশনে ৪৭ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বেনজীর আহমেদ বলেন, মাদকবিরোধী র‌্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানের পরেও মাদক প্রবেশ করছে। গত ১ সপ্তাহে ১১টি দূরপাল্লার বাস জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩টি বিলাসবহুল গাড়ি। এ ক্ষেত্রে বাস মালিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা শীঘ্রই বাস মালিকদের সঙ্গে বসব।

সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বর্তমানে ৭০-৮০ লাখ মাদকসেবী রয়েছে। এ মধ্যে যদি ৬০ লাখ ইয়াবাসেবী এবং ১০ লাখ অন্যান্য মাদকসেবী। তাহলে প্রতি বছর অন্তত মাদকে ১ কোটি টাকার লেনদেন হচ্ছে। এটা মৌচাকে ঢিল নয়, ভিমরুলের চাকে ঢিল। তাই মাদকের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

Reneta

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৪ বছরে ৮০ হাজার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

চলতি বছরের ৩ মে প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয়। গত ৮০ দিনে ১০২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দসহ প্রায় ১০ হাজার লোককে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৮৭৭ জনকে সাজা দেওয়া হয়েছে। এর বাইরে ১ হাজার ৭১৩ টি নিয়মিত মামলায় ২ হাজার ৯৫৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, ১ হাজার ৩৮ জনকে ৪০ লাখ ৭২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোবাইল ব্যাংকিংলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT