চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে মাইক্রোবাস খাদে, নিহত ৭

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৩১ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার এলাকায় একটি মাইক্রোবাস খাদে পড়ে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ জন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে।

কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়া দ্রুতগামী মাইক্রোবাসটি মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এরপর পথচারী হাজেরা বেগমকে চাপা দিয়ে তাকেসহ পার্শ্ববর্তী খাদে পড়ে ডুবে যায়। ঘটনাস্থলে পথচারী হাজেরা ও পানিতে ডুবে মাইক্রোর ভেতর অন্যদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতরা হলো- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী পথচারী হাজেরা বেগম (৫৫), মাইক্রোবাসের আরোহী প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০), তার শিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)।

নিহত অন্য দুইজনের মধ্যে একজন মাইক্রোবাসের চালক, অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর জানান, স্থানীয় লোকজনের সহায়তায় চকরিয়া ফায়ার সার্ভিসের টিম নিহত ও আহতদের উদ্ধার করে।

Reneta

চাকরিয়া উপজেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফাহিম ফয়সাল জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারখাদেচকরিয়ামাইক্রোবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT