চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বিজিবি সদস্যকে লক্ষ্য করে বিজিপি’র গুলি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৩৯ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
বাংলাদেশ
A A

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জাদিমুরা পয়েন্টে বাংলাদেশের বিজিবি সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ভোর সাড়ে ৩ টার দিকে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ঘটনায় বিপ্লব নামে এক বিজিবির সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং রাজ্জাক নামে আরেক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

সকাল সাড়ে নয়টার দিকে গুলিবিদ্ধ বিপ্লবকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম সিএমএইচ এ পাঠানো হয়।

Banglabid

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিছুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তাদের একটি দল নাফ নদীর জাদিমুরা পয়েন্ট এলাকায় টহল দিচ্ছিলো। একটি মাছ ধরা ট্রলার তল্লাশির সময় পূর্বদিকের একটি ট্রলার থেকে অতর্কিত গুলি চালায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এতে গুলিবিদ্ধ হন সিপাহী বিপ্লব, আর নায়েক রাজ্জাককে বিজিপি তুলে নিয়ে যায়।

তিনি বলেন, ওরা যেমন গুলি চালিয়েছে, আমরাও চালিয়েছি। তবে ওদের কতোজন আহত হয়েছে তা আমরা জানি না। দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া বিজিবি সদস্যকে ফিরিয়ে আনা হবে।

আজ বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা আছে বলেও তিনি জানান।

Reneta

এই ঘটনাকে দুই বাহিনীর মধ্যেকার একটা ভুল বোঝাবুঝি হিসেবেই উল্লেখ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, দুই দেশের সমস্যা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। যদি আমাদের কোনো সদস্য তাদের কাছে থকে তাহলে তাকেও দ্রুত ফিরিয়ে আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিপিবিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় সরকারি বাহিনীর রকেট হামলায় ২৭ জন নিহত

পরবর্তী

নাইকো মামলায় খালেদার আবেদনের রায় বৃহস্পতিবার

পরবর্তী

নাইকো মামলায় খালেদার আবেদনের রায় বৃহস্পতিবার

নাইকো মামলায় খালেদার আবেদনের রায় বৃহস্পতিবার

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT