চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:০২ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

টানা বৃষ্টিপাত, পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে ।

তৃতীয় দফায় আবারো টানা ৩ দিনের বানের পানিতে জেলার চকরিয়া-পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

তলিয়ে গেছে মৎস্য ঘের ও কৃষকদের রোপিত আমনের বীজতলা। এতে শত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে চাষীরা জানিয়েছেন।

এসব ইউনিয়নের বেশিরভাগ বসত ঘর রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে রয়েছে । হাজারো মানুষ সড়কের উপর পলিথিনের তাবু টাঙ্গিয়ে আশ্রয় নিয়েছে । দু’উপজেলার অভ্যন্তরীন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরকারী ত্রান অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ।

বন্যাদূর্গত এলাকার মানুষদের মাঝে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ। বিশেষ করে শিশুদের অবস্থা একবারে নাজুক । সরকারের কাছে বন্যা দূর্গতরা দু’উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণার জোর দাবী জানিয়েছেন ।

বন্যা কবলিত ৬৫ বছরের জহুর আলী নামের এক বৃদ্ধ বলেন, এই জীবনে অনেকবার বন্যার কবলে পড়েছি । তা থেকে মুক্তিও মিলেছে। কিন্তু এবারের বন্যার মতো ভয়াবহ বন্যা জীবনে আর দেখিনি। তিনি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বিপদ থেকে রক্ষার প্রার্থনা জানান।

Reneta

এদিকে বন্যা দুর্গতদের ঘুরে ঘুরে চিকিৎসা সহায়তা দিচ্ছেন বলে জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সালাম। তিনি আরো দু’উপজেলার ২৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জন্য ৩০ টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে । প্রত্যেকটি মেডিকেল টিমের সাথে একজন করে এমবিবিএস চিকিৎসা রয়েছেন । তারা দূর্গত এলাকা পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, পর পর ৩ টি বন্যার কারণে উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে । বন্যার পানিতে ডুবেে গেছে আমনের বীজতলা । চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাহেদুল ইসলাম বলেন, উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অধিকাংশ এলাকা এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে । সমুদ্রের জোয়ারের পানি প্রবেশ করায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে । তিনি বলেন, জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত ৭০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোয়ারপাহাড়ি ঢল
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT