চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এমপি বদির বেয়াই নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২০ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৮
অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই ও টেকনাফের কথিত ‘ইয়াবা ডন’ এবং ইউনিয়ন পরিষদ সদস্য আকতার কামাল (৪১) নিহত হয়েছে।

কক্সবাজার পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৯ টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ির ২ নং ব্রীজ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফের সাবরাং ইউপি’র চেয়ার‌্যান নুর হোসেন জানান: নিহত আকতার কামাল এমপি বদির বড় বোন শামসুন্নাহারের দেবর ও টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

রামু থানার ওসি লিয়াকত আলী সিকদার জানান: শুক্রবার ভোরে ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকতার কামালের মৃতদেহ খুঁজে পায়। এসময় মৃতদেহের পাশ থেকে ৩ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ ও ৩ টি খোসা উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘আকতার কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ৫ টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি ইয়াবা ও একটি মানবপাচার মামলা রয়েছে।’

Reneta

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন: ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শান্তিনিকেতনে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও অনিশ্চিত কোহলি

পরবর্তী

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও অনিশ্চিত কোহলি

মায়াবতী’র উপস্থিতি, সন্ধ্যার বাগিচায় বুলবুলি এবং অন্যান্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT