চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বজ্রপাতে নিহত ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৩৬ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সন্ধ্যায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর ও পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকার নুর আহমদ প্রকাশ ঠান্ডুর ছেলে মাছ ব্যবসায়ী নুরুল আবছার (৩৫) এবং পাগলির বিল ৮নং ওয়ার্ডের রাম হরি মল্লিকের স্ত্রী শেলি মল্লিক (৪০)।

আহতরা হলেন ৬নং ওয়ার্ডের বালুরচর এলাকার আবদুল জলিলের ছেলে ওসমান গণি (৪০), ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আব্দুল্লাহর ছেলে সাহাবউদ্দিন (৩০) ও চকরিয়া-লামা সীমান্তবর্তী ফকিরাখোলা গ্রামের মোহাম্মদ জুবাইয়ের আহমদের স্ত্রী খুরশিদা বেগম (৩৭)।

এদের মধ্যে সাহাবউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকীদের ডুলাহাজারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

ডুলাহাজারার ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এসময় নুরুল আবছার মাছ কিনতে বালুরচর ঘাটে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

একইসময় শেলি মল্লিক পাগলির বিল এলাকায় গরু আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। আহত হন তিনজন।

Reneta

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. মতিউল ইসলাম বলেন, বজ্রপাতের হতাহতের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে হতাহতের ঘটনা নিশ্চিত হয়েছি। হতাহতদের পরিবারকে সরকারিভাবে অনুদান দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বজ্রপাতবজ্রপাতে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT