কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের চিত্র

কক্সবাজারের মহেশখালীতে বুধবার সন্ধ্যায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে প্রশিক্ষণ বিমান দুটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কাজ চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেছেন: মহেশখালীতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে ছিলেন ৪ জন পাইলট, তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ছবিতে দেখুন বিধ্বস্ত বিমান দুটির উদ্ধার তৎপরতার অংশ বিশেষ।










পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






