চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩১ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ পর্যটক। স্বামী সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া নারীকে উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের রিসোর্ট থেকে তাকে উদ্ধার করা হয়। আর তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয় পর্যটন গলফ মাঠের সামনে থেকে।

ধর্ষণের শিকার হওয়া নারী পর্যটক জানান, বুধবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে শহরের হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন। পরে বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এ সময় এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে ভুক্তভোগী নারীর ৮ মাসের সন্তান ও স্বামীকে অটোরিকশা করে কয়েকজন তুলে নিয়ে যায়। আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেয় ৩ যুবক। পরে পর্যটন গলফ মাঠের পেছনে একটি চায়ের দোকানের পেছনে ধর্ষণের শিকার হন।

জিম্মি করা সন্তান ও স্বামীকে হত্যা করা হবে বলে ভয় দেখিয়ে নারী পর্যটককে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে আরেক দফা ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে না জানানো হুমকি দিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে ধর্ষকরা। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। পরে র‍্যাব এসে তাকে উদ্ধার করে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে। বিষয়টির তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে স্বামী-সন্তান ও গৃহবধূকে উদ্ধার করি। এখন পর্যন্ত তিনজনের মধ্যে দু’জনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চলছে।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হংকং বিশ্ববিদ্যালয় থেকে তিয়েনআনমেন স্কয়ারের মূর্তি অপসারণ

পরবর্তী

দুর্ঘটনার কবলে গাড়ি, সুস্থ আছেন নোরা

পরবর্তী
নোরা সুস্থ থাকলেও গাড়ি দুর্ঘটনায় আহত হননি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার কবলে গাড়ি, সুস্থ আছেন নোরা

জনতা রাস্তায় বিক্ষোভ করছে, একজন ব্যক্তি লাঠি হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে কাশ্মীরে ক্ষোভ

সর্বশেষ

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT