চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ধাওয়া খেয়ে পালাতে গিয়ে এতিম শিশু নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৫৪ অপরাহ্ন ১১, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে শহরে মাটিতে পড়ে গিয়ে সাহাব উদ্দিন (১০) নামের এক এতিম শিশু নিহত হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও তাকে হত্যা করা হয়েছে সন্দেহে শফিকুল (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে শহরের বিজিবি ক্যাম্প এলাকার হিন্দু পাড়া সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

নিহত সাহাব লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র এবং বিজিবি ক্যাম্পের পেতা সওদাগর পাড়ার মৃত ফয়েজ উল্লাহ’র ছেলে। আটক শফিকুল বিজিবি ক্যাম্প এলাকার মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক বছর আগে সাহাবের বাবা মা দুইজনেই মারা যায়। সে তার বোনের বাড়িতে থাকে। সাহাব ও তার বোনের মেয়ে লারপোড়া স্কুলে পড়ে। স্কুলে তার বোনের মেয়ের সাথে শফিকুলের শ্যালিকার ঝগড়া হয়। এ নিয়ে স্কুল ছুটির পর সাহাব শফিকুলের ছেলে ও শ্যালিকাকে মারধর করে। এরই জের ধরে শফিকুল সাহাবকে ধাওয়া করে। পালাতে গিয়ে সাহাব পড়ে গিয়ে জ্ঞান হারায়।

সাহাবকে অজ্ঞান অবস্থায় উদ্ধারকারী সিএনজি চালক মোস্তাফিজজুর রহমান বলেন, বাস টার্মিনাল থেকে শহরের দিকে ফেরার পথে বিজিবি ক্যাম্পের একটু আগে শতাধিক মানুষের ঝটলা দেখে আমি গাড়ি থামাই। এগিয়ে গিয়ে দেখতে পাই একটি শিশু রাস্তায় পড়ে আছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় শফিকুলকে সাথে নিয়ে ওই শিশুকে আমি হাসপাতালে আনি। পরে জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে আমার সাথে আসা শফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন হাসপাতাল কর্মচারীদের সহযোগিতায় তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, শিশুটিকে হাসপাতাল আনার পথে শফিকুল আমাকে জানায় ওই শিশু তার ছেলে ও শ্যালিকাকে মারধর করেছে। এ কারণে সে শিশুটিকে ধাওয়া করেছিল।

Reneta

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, শিশুটির শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে আছড়ে পড়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আটককে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা সম্ভব হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT