কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সকালে এ দুইটি লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হয়তো ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এ ঘটনা ঘটে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।








